Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে জাপা সাংসদের উপস্থিতিতে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ১৬:০২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ১৬:০২

    আরো খবর

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    পঞ্চগড়ে জাপা সাংসদের উপস্থিতিতে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ১৬:০২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৪ আগস্ট, ২০২০ ১৬:০২

    পঞ্চগড়ে জাপা সাংসদের উপস্থিতিতে জমি নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

    পঞ্চগড়ে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় পার্টির সাংসদের উপস্থিতিতে দুই পরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপুরে আহত হয়েছেন অন্তত দশজন। এদের মধ্যে ছয়জন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

    রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের নালাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পরে পক্ষ থেকেই পঞ্চগড় থানায় এজাহার দাখিল করা হলেও এখন পর্যন্ত কোন এজাহার মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

    নালাগঞ্জ গ্রামের মোসলেহার রহমান জানান, পঞ্চগড় সদর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মাহবুবার রহমান প্রধানের পূর্বপুরুষরা ১৯৬০ সালের ২০ জুলাই পাঁচজন অংশিদারের সমন্বয়ে প্রায় ১৮৯ একর জমি নিয়ে নালাগঞ্জ এলাকায় তাঁদের পৈত্রিক সম্পত্তির উপর গয়েশপুর এগ্রিকালচারাল ফার্ম কোম্পানী লিমিটেড নামে একটি ফার্ম চালু করেন। ১৯৬২ সালে ফার্মটি ৮টি খতিয়ানে এসএ রেকর্ড হয়। ২০১০ সালে একই এলাকার লোকমান হোসেন গং গয়েশপুর এগ্রিকালচারাল ফার্মের বিরুদ্ধে পঞ্চগড় যুগ্ম জেলা জজ আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করে। ওই মামলাটি চলমান অবস্থায় ২০১৩ সালের ১০ অক্টোবর লোকমান হোসেন গং সাবেক সেনা কর্মকর্তা, পঞ্চগড় জেমজুট লিমিটেডের কর্মকর্তা ও বর্তমানে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় পার্টির সাংসদ মেজর (অব.) সোহেল রানার কাছে ১০.২৫ একর জমি বিক্রি করেন। মেজর রানা ওই জমি দখলে নিতে তাঁর লোকজন নিয়ে বেশ কয়েকবার ওই জমি দখলে নিতে যান। এ নিয়ে আমরা গত ১১ জুলাই পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করি। এরই মধ্যে রোববার বিকেলে মেজর রানা তাঁর লোকজন নিয়ে আবারও জমি দখল করতে আসে। আমরা বাধা দিয়ে মেজর রানার নির্দেশে তার লোকজন আমাদের ওপর আক্রমন করে। এ সময় প্রয়াত উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান প্রধানের স্ত্রী মমতাজ দৌলতানা, মেয়ে মারসিয়া রহমান, ভাই মইনুর রহমান ওরফে তরু ও তাঁর স্ত্রী ফরজানা, ভাতিজা মকলেছুর রহমান ও তাঁর বোন মমতাজ বেগম এবং স্ত্রী মাহজাবিন মনসুর আহত হয়। এ ঘটনায় গত সোমবার রাতে আমি নিজে বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি এজাহার দাখিল করেছি। তবে এখন পর্যন্ত ওই এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি।

    এ ঘটনায় সাংসদ মেজর (অব.) সোহেল রানা মুঠোফোনে বলেন, আমি যাদের কাছে জমি কিনেছি তাঁরা এবং তাদের প্রতিপরা একই বংশের। রোববার বিকেলে আমি ওই এলাকায় ড্রাইভারসহ গাড়ি রেখে জমিতে রোপন করা আমন ধান দেখতে যাই। সেখান থেকেই খবর পাই আমার গাড়ি ভাংচুর ও ড্রাইভারকে মারধর করা হচ্ছে। পরে আমি ঘটনাটি মুঠোফোনে পঞ্চগড় পুলিশকে জানাই। এরই মধ্যে মধ্যে গাড়ি ভাংচুরের খবর পেয়ে আমি যাদের কাছে জমি কিনেছি তারা সেখানে যায়। পরে তাদের দুই পরে মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও স্থানীয় ক্যাম্পের বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষ তাদের পারিবারিক। এতে আমার কোন ভুমিকা নেই। আমার গাড়ি ভাংচুর করে তিগ্রস্ত করার জন্য আমি একটি মামলা দায়ের করবো।

    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন বলেন, রোবাবার বিকেলে নালাগঞ্জ এলাকায় সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় উভয় পক্ষকে শান্ত করে আহতদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠাই। এ সময় ঘটনাস্থল থেকে সাংসদকে নিরাপদে নিয়ে আসি এবং তাঁর গন্তব্যে পাঠাই। এ ঘটনায় সোমবার রাতে মোসলেহার রহমান বাদী হয়ে থানায় একটি এজাহার দিয়েছে। এছাড়া আজ (মঙ্গলবার) অপর পক্ষের ময়ফুল ইসলাম বাদী হয়ে আরো একটি এজাহার দিয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি। তদন্তের পর উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬