Journalbd24.com

বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মৃত্যুর আগে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চান
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৪১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৪১

    আরো খবর

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    মৃত্যুর আগে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চান

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৪১
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০ ১৬:৪১

    মৃত্যুর আগে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চান

    মৃত্যুর আগে আরেকবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে চান বঙ্গবন্ধু ভক্ত যামিনী বালা সেন (৮২)। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর গ্রামের যামিনী বালা সেন একাত্তরে পাকিস্তানি বাহিনী ঘরবাড়ি জ¦ালিয়ে দিলেও জন্মভূমির ভিটা ছেড়ে যাননি। নানা নির্যাতন সহ্য করেও তিন ছেলে ও দুই মেয়েকে বড় করেছেন। ছোট থেকেই বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা তাঁর। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হলে গভীর আঘাত পান যামিনী বালা। এরপর থেকেই তিনি প্রতি বছর পূজা অর্চনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের জন্য প্রার্থনা করে আসছেন।

    শুরুতে নিজে নিজে করলেও ধীরে ধীরে তাঁর পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগ দেয় প্রার্থনায়। বঙ্গবন্ধুর পরিবারের কল্যাণ কামনায় প্রদীপ জে¦লে দূর্বা ঘাস ও ফুলসহ নানান উপকরণ দিয়ে নারায়ন পূজা করা হয়। পরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এ সময় কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। পরিবারে সবাইকে নিয়ে এভাবেই বছরের পর বছর বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জানান যামিনী বালা। এখন তিনি মৃত্যু শয্যায়। জটিল রোগে ভুগছেন তিনি। মৃত্যু শয্যাতেও সন্তান ছেলে সত্যেন সেন, কমলাকান্ত সেন ও মংলা সেনকে নিয়ে এবার বঙ্গবন্ধুর জন্য বিশেষ প্রার্থনা ও পূজা অর্চনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত এই বৃদ্ধা জীবনে একবার মাত্র দূর থেকে শেখ হাসিনার দর্শন পেয়েছেন। মৃত্যুর আগে কাছ থেকে আরেকবার দেখবার শখ তাঁর। এটাই তাঁর জীবনের শেষ ইচ্ছা। তিনি সন্তানদের এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্দেশ দেয়াসহ বিছানায় শুয়ে শুয়ে ছবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশীর্বাদ জানিয়েছেন।

    যামিনী বালা সেন বলেন, একাত্তরে বহু নির্যাতন হয়েছে আমাদের ওপর। ঘরবাড়ি জ¦ালিয়ে দিয়েছে, গরু ছাগলসহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। তবুও জন্মভিটা ছেড়ে যাইনি। বঙ্গবন্ধু আমাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখতেন। তাই আমি তার পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করে আসছি। বঙ্গবন্ধুর মতো তার মেয়ে শেখ হাসিনাও সুন্দরভাবে দেশ চালাচ্ছেন। আমি তাকে আশীর্বাদ জানাই। যেন এমনভাবেই দেশ চালাতে পারেন।

    যামিনী বালার ছেলে সত্যেন সেন বলেন, আমার মা শেখ মুজিবুর রহমানের অন্যরকম ভক্ত। তিনি নিজেই নিজেই বঙ্গবন্ধুর পরিবারের মঙ্গল কামনায় পূজা অর্চনা করতেন। এখন আমরা প্রতিবছর মায়ের নির্দেশনায় এই ধারাবাহিকতা রক্ষা করে আসছি। শোকের মাসে পরিবারের সদস্যদের নিয়ে নারায়ন পূজা করে বিশেষ প্রার্থনা করা হয়।

    যামিনী বালার নাতি জগন্নাথ সেন বলেন, আমার ঠাকুরমার কাছ থেকেই আমরা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার শিক্ষা পেয়েছি। তিনি কোনো কিছুই চান না। কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখার শখ ছিলো তার। দু’বছর আগে ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী আসলে ঠাকুরমা তাকে দেখতে চেয়েছিলেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় আমরা তাকে নিয়ে যেতে পারিনি।

    সর্বশেষ সংবাদ
    1. নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    2. গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড
    3. পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা
    4. সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ
    5. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    7. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    সর্বশেষ সংবাদ
    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নন্দীগ্রামে নিজ বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

     গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সফরে দেশী-বিদেশী সামরিক ও বেসামরিক কর্মকর্তা

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে
 স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    সৈয়দপুরে গরু ও হাঁস-মুরগীর খামার করে স্বাবলম্বী হয়েছেন যুবক ফিরোজ আহমেদ

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬