Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে বাঘ আতঙ্ক,পরিত্যক্ত একটি চা বাগান কাটা শুরু
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ০৮:৪৬
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ০৮:৪৬

    আরো খবর

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    পঞ্চগড়ে বাঘ আতঙ্ক,পরিত্যক্ত একটি চা বাগান কাটা শুরু

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ০৮:৪৬
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ০৮:৪৬

    পঞ্চগড়ে বাঘ আতঙ্ক,পরিত্যক্ত একটি চা বাগান কাটা শুরু

    একটি পরিত্যক্ত বিশালাকার চা বাগানে তিনটি বাচ্চাসহ দু’টি চিতা বাঘ লুকিয়ে আছে এমন সন্দেহে ওই বাগান কেটে পরিস্কার করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে চা বাগান ও জঙ্গল কাটার নির্দেশ দেয়ার পর গতকাল শুক্রবার সকাল থেকেই চা বাগানের গাছ কাটার কাজ শুরু করা হয়েছে। পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত এলাকার চা বাগান ও জঙ্গল কেটে পরিস্কার করার কাজ করছে বেশ কয়েকজন শ্রমিক। 
    সাতমেরা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান জানান, বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, এবং সদর থানার ওসি আবু আককাছ আহমেদ ও ও তেঁতুলিয়া থানার ওসি মো. জহুরুল ইসলামসহ বন বিভাগের লোকজন এসে ওই চা বাগান ও জঙ্গল কাটার নির্দেশনা দেন। তাদের নির্দেশনা মোতাবেক আমরা বাগান কাটার কাজ শুরু করেছি। শুক্রবার সকাল থেকেই ইউপি সদস্য মিন্টু কামালের তদারকিতে ১৯ জন শ্রমিক দিয়ে বাগান কাটার কাজ শুরু করা হয়েছে। তবে চা বাগান ও জঙ্গলটি খুবই ঘন হওয়ায় কাটতে সময় লাগছে। তিনি আরও জানান, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার ও তার সমন্ধি (স্ত্রীর বড় ভাই) রমজান আলীর সঙ্গে ওই চা বাগানের মালিকানা নিয়ে ৭/৮ বছর ধরে আদালতে মামলা চলমান আছে। এ কারণে চা বাগান থেকে পাতা উত্তোলন না হওয়াসহ বাগান পরিচর্যা না করায় চা বাগানটি জঙ্গলে পরিণত হয়েছে। চা বাগানের দুই পক্ষের সম্মতিক্রমে প্রশাসনের নির্দেশে এটি কাটা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। 

    বন বিভাগের পঞ্চগড় বীট কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, বাঘ ধরার জন্য ঢাকা থেকে আসা দুইজন প্রশিক্ষিত বন কর্মীসহ আমরা এলাকাতেই অবস্থান করছি। স্থানীয়রা ধারণা করছেন বড় পরিত্যক্ত চা বাগানটি বাঘ লুকিয়ে রয়েছে। প্রশাসনের নির্দেশে শুক্রবার সকাল থেকে ওই বাগানের গাছ ও জঙ্গল কাটার কাজ শুরু করা হয়েছে। তবে বিকেলে বৃষ্টির কারণে বাগান কাটার কাজ বন্ধ করে দেয়া হয়। শনিবার সকালে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। 

    উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন মুহুরিজোত, সাহেবীজোত, উষাপাড়া ও বাদিয়াগছ এলাকার গ্রামবাসীরা বাঘের অস্থিত্ব টের পাচ্ছেন এক মাস ধরে। গত বুধবার বিকেলে উষাপাড়া গ্রামের আবুল কালাম ওই চা বাগানের পাশ দিয়ে গরু নিয়ে বাড়ি ফেরার পথে তার একটি গরুর উপর আক্রমণ করে সেটিকে মেরে ফেলে একটি চিতাবাঘ। পরে তার চিৎকার স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় বাঘটি। এরপর বাঘ আতঙ্ক আরও প্রকট আকার ধারণ করে। স্থানীয়রা এখন একা একা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন। এখন রাতে শান্তিতে ঘুমাতেও পারছেন না তারা। প্রতিটি বাড়িতে বড় টর্চ লাইট রাখা হয়েছে। বাঘ আতঙ্কে পালা করে রাত জেগে পাহাড়া দিচ্ছেন গ্রামের মানুষরা। তাদের ধারণা মুহুরিজোত গ্রামের শেষ প্রান্তের প্রায় চার একরের পরিচর্চাহীন জঙ্গলাকীর্ণ একটি চা বাগানে বাঘ লুকিয়ে থাকতে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
    2. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    3. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    4. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    5. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    6. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    7. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    সর্বশেষ সংবাদ
    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বিরামপুরে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬