Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বাঘ আতঙ্কে পঞ্চগড়ে পরিত্যক্ত একটি চা বাগান কাটা শেষ হলেও বাঘের দেখা মেলেনি
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০ ১৬:০২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০ ১৬:০২

    আরো খবর

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    বাঘ আতঙ্কে পঞ্চগড়ে পরিত্যক্ত একটি চা বাগান কাটা শেষ হলেও বাঘের দেখা মেলেনি

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০ ১৬:০২
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০ ১৬:০২

    বাঘ আতঙ্কে পঞ্চগড়ে পরিত্যক্ত একটি চা বাগান কাটা শেষ হলেও বাঘের দেখা মেলেনি

    তিনটি বাচ্চাসহ দু’টি চিতা বাঘ লুকিয়ে আছে এমন সন্দেহে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার একটি পরিত্যক্ত বিশালাকার চা বাগান কেটে পরিস্কার করা হলেও বাঘের দেখা মেলেনি। বাগান কাটা শেষ করার পর বাঘের কোন অস্তিত্ব না পাওয়ায় গতকাল শনিবার বিকেলে অভিযান সমাপ্তির ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন। ঘোষণার পর থেকে স্থানীয় গ্রামবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের ধারণা মানুষের কোলাহলের কারণে বাঘগুলো হয়তো রাতের আধারে চাওয়াই নদী পেড়িয়ে আবারও ভারতে চলে গেছে।  

    পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান জানান, বৃহস্পিতবার সকালে থেকেই আমরা শ্রমিক লাগিয়ে পরিত্যক্ত চা বাগানের চা গাছ কাটার কাজ শুরু করি। শনিবার শ্রমিকের সংখ্যা বাড়িয়ে সকাল থেকে আবারও চা গাছ কাটার কাজ শুরু করা হয়।

    স্থানীয়রাও দা দিয়ে চা গাছ কেটে বাড়ি নিয়ে যায়। সন্ধ্যার আগেই বাগানের গাছ কাটা শেষ হয়ে যায়। কিন্তু এর মধ্যে বাঘের কোন দেখা পাওয়া যায়নি।

    পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন বলেন, স্থানীয়দের সন্দেহের জন্য আমরা শুক্রবার সকাল থেকেই পরিত্যক্ত চা বাগানের গাছ কাটার অনুমতি দেই। শনিবার বিকেলের মধ্যে বাগানের সব গাছ কাটা শেষ হয়। গাছ কাটা শেষ করার পর বন বিভাগের কর্মকর্তা, প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা, পুলিশ, ইউপি চেয়ারম্যানসহ এলাকার মানুষজন উপস্থিত হয়ে সেখানে বাঘের অস্তিত্ব পাই নি। এ কারণে বাঘ খোঁজার অভিযান সমাপ্তির ঘোষণা দেই।

    উল্লেখ্য, পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন মুহুরিজোত, সাহেবীজোত, উষাপাড়া ও বাদিয়াগছ এলাকার গ্রামবাসীরা বাঘের অস্থিত্ব টের পাচ্ছেন এক মাস ধরে। তাদের ধারণা প্রতিবেশী দেশ ভারত থেকে তিনটি বাচ্চাসহ দু’টি বড় বাঘ সীমান্ত পাড়ি দিয়ে এখানে এসে অবস্থান করছে। গত বুধবার বিকেলে উষাপাড়া গ্রামের আবুল কালাম ওই চা বাগানের পাশ দিয়ে গরু নিয়ে বাড়ি ফেরার পথে তার একটি গরুর উপর আক্রমণ করে সেটিকে মেরে ফেলে। পরে তার চিৎকার স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় বাঘটি। এরপর বাঘ আতঙ্ক আরও প্রকট আকার ধারণ করে। তাদের ধারণা মুহুরিজোত গ্রামের শেষ প্রান্তের প্রায় চার একরের পরিচর্চাহীন জঙ্গলাকীর্ণ একটি চা বাগানে বাঘ লুকিয়ে থাকতে পারে। শুক্রবার সকাল থেকেই উপজেলা প্রশাসনের নির্দেশে ওই পরিত্যক্ত চা বাগান কেটে পরিস্কার করার কাজ শুরু হয়।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
    2. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    3. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    4. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    5. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    6. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    7. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে 
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬