Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার নন্দীগ্রামে আ.লীগ নেতার হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০ ১৬:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০ ১৬:৩৯

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    বগুড়ার নন্দীগ্রামে আ.লীগ নেতার হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০ ১৬:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০ ১৬:৩৯

    বগুড়ার নন্দীগ্রামে আ.লীগ নেতার হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

    বগুড়ার নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক আওয়ামী লীগ নেতা। শনিবার দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে কুন্দারহাট বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে গিয়ে বসেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় ওই উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী সেখানে হাজির হন। তিনি চায়ের দোকানে উপজেলা চেয়ারম্যানকে দেখেই ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। চেয়ারম্যান তাকে গালি দেওয়ার কারণ জানতে চাইলে জুলফিকার হঠাৎই তার ওপরে চড়াও হয়ে কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় স্থানীয় লোকজন উপজেলা চেয়ারম্যানকে উদ্ধার করে উপজেলা পরিষদে পাঠিয়ে দেন।

    উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর ওই আওয়ামী লীগ নেতা কুন্দারহাট বাজারে তার অনুসারীদের ডেকে নেন। আওয়ামী লীগ নেতা জুলফিকার আলীর নেতৃত্বে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উপজেলা চেয়ারম্যান বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এমন অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ থেকে তার অপসারণ দাবি করা হয়।

    ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী বলেন, কিছুদিন আগে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়া নিয়ে উপজেলা চেয়ারম্যান বিরূপ মন্তব্য করায় তাকে মারধর করেছি। এ ছাড়া তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেছেন বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।

    নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ বলেন, কুন্দারহাট বাজারে শত শত মানুষের সামনে আমাকে মারধর করা হয়েছে। আমি থানা-পুলিশকে বিষয়টি জানিয়েছি।

    আওয়ামী লীগ নেতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, আমি নিজে নৌকা মার্কা নিয়ে উপজেলা নির্বাচন করেছি। এ ছাড়া পারিবারিকভাবেই আমরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, সেখানে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার কোনো প্রশ্নই ওঠে না।

    নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বলেন, ঘটনা শোনার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়। উপজেলা চেয়ারম্যান এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬