Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আবহাওয়া অনুকূলে থাকায় এবার পঞ্চগড়ে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    আবহাওয়া অনুকূলে থাকায় এবার পঞ্চগড়ে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৬

    আবহাওয়া অনুকূলে থাকায় এবার পঞ্চগড়ে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

    পঞ্চগড় জেলার দিগন্তজুড়ে এখনই শুধুই সবুজের সমারোহ। পরিমিত বৃষ্টিপাত ও আবহাওয়া অনুকূলে থাকায় লকলকিয়ে বেড়ে উঠছে কটি আমন ধান। যদিও মাজরা পোকার আক্রমনের কারণে উৎপাদন দিয়ে দ্বিধায় পড়েছিল পঞ্চগড়ের কৃষকরা। তবে সময়মত কীটনাশক ব্যবহার করায় এখন অনেকটাই নিয়ন্ত্রনে আমন ক্ষেত। সকল বাধা কাটিয়ে আর কোন প্রাকৃতিক বিপর্যয় না হলে কৃষকরা এখন আমনের বাম্পার ফলনের আশায় রয়েছে।

    পঞ্চগড়ের কৃষকদের প্রাণ, প্রকৃতি নির্ভর আমন ধান। তুলনামূলকভাবে উঁচু জমি এবং মাটিতে বালুর পরিমান বেশী হওয়ায় এখানে সেচ নির্ভর বোরো ধান অন্যান্য জেলার চেয়ে কম আবাদ হয়। এখানকার কৃষকদের একমাত্র ভরসা প্রকৃতি নির্ভর আমন ধান। এই আমন ধান কৃষকের সারা বছরের খাবারসহ পরিবারের খরচের যোগান দেয়। আদিকাল থেকেই চলে আসছে এই নিয়ম। কিন্তু বিগত বছরগুলোতে প্রকৃতির বৈরী আচরণের কারণে কৃষকরা এই মৌসূমে সব জমিতে আমন চাষ করতে পারেনি। সময়মত বৃষ্টিপাত না হওয়ায় আমন মৌসূমে অনেক জমি অনাবাদি থেকে যায়। তবে এবার প্রকৃতি তার আসল রূপে ফেরায় বৃষ্টিপাত হয়েছে সময়মতই। আর কৃষকরাও যথাসময়ে জমিতে রোপন করেছে কচি আমন চারা। সঠিক পরিচর্যা, সার-কীটনাশক প্রয়োগে তড়তড়িয়ে বেড়ে উঠছে আমন চারা। মাঝখানে বিরতি দিয়ে কমবেশি বৃষ্টিপাতে জমিতে পানি লেগে রয়েছে। আর কয়েকদিন এমন আবহাওয়া বিরাজ করলে এবারও আমনের বাম্পার ফলন হবে-আশা করছে কৃষকরা।

    পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া প্রধানপাড়া গ্রামের কৃষক ছলিম উদ্দীন জানান, এবার আমি ১২ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। পরিমিত বৃষ্টিপাত হওয়ায় সময়মতই জমিতে চারা লাগানোর কাজ শেষ করে পেরেছি। ইতোমধ্যে ধানের জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ শেষ হয়েছে। একমাসের মধ্যেই সবুজে ভরে গেছে আমন ক্ষেত। তিনি বলেন, এখনও জমিতে পানি জমে আছে। মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। আর দুই-তিন সপ্তাহ এমন আবহাওয়া বিরাজ করলে আমন ধানের বাম্পার ফলন পাবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল মতিন জানান, চলতি বর্ষা মৌসূমে পঞ্চগড় জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯৯ হাজার ৬৯৫ হেক্টর। এ থেকে ৩ লাখ ২৬ হাজার ৬৪৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে মৌসূমের শেষে এসে লক্ষ্যমাত্রার চেয়ে ২৪০ হেক্টর বেশি জমিতে আমন চারা রোপন করা হয়েছে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় আমরা বাম্পার ফলনের আশা করছি। এতে করে উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার আশা করছি আমরা।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬