Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৫

    কিশোরগঞ্জে কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

    কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক বদিউর রহমান (৫৫) হত্যা মামলায় আব্দুস সাত্তার নামের এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তবারক হোসেন, আনোয়ার হোসেন, মো. মেনু মিয়া, আবু তাহের ও নূরুল ইসলাম নামের পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ৬ আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

    রোববার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার ১৬ আসামির মধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুস সাত্তার ছাড়া বাকি ১৫ আসামি আদালতে উপস্থিত ছিল।মৃত্যুদণ্ড প্রাপ্ত আব্দুস সাত্তার করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতদের মধ্যে তবারক হোসেন মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুস সাত্তারের সহোদর। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপর চারজনের বাড়িও দক্ষিণ ধীতপুর গ্রামে।

    মামলার বিবরণে জানা যায়, তুচ্ছ ঘটনায় দুই প্রতিবেশী পরিবারের ঝগড়াকে কেন্দ্র করে ২০১৩ সালের ২৪ জুলাই দুপুর ১২টার দিকে বদিউর রহমান ও তার পরিবারের লোকজনের ওপর আব্দুস সাত্তার ও তার লোকজন হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বদিউর রহমান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় নিহতর বদিউর রহমানের ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে ওইবছর ২৬ জুলাই করিমগঞ্জ থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে আব্দুল বারেক নামে এক আসামির মৃত্যু হয়।

    ২০১৩ সালের ২৬ নভেম্বর মামলার মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার এসআই আশরাফুল সিদ্দিক ১৬ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষে এপিপি জীবন চন্দ্র রায় এবং আসামিপক্ষে অ্যাডভোকেট অশোক সরকার মামলাটি পরিচালনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬