Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে আমন ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকার আক্রমন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৯
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৯

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    নিয়ন্ত্রণে না এলে ফলন বিপর্যয়ের আশংকা

    পঞ্চগড়ে আমন ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকার আক্রমন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৯
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৯

    পঞ্চগড়ে আমন ক্ষেতে ব্যাপকভাবে মাজরা পোকার আক্রমন

    প্রকৃতি নির্ভর আমন চাষ করে এবারও উৎকণ্ঠায় পঞ্চগড়ের কৃষকরা। সময়মত বৃষ্টিপাত হওয়ায় জমিতে আগেভাগেই আমন চারা রোপন করেছিলেন এখানকার কৃষকরা। চারা রোপনের পরই প্রয়োজনীয় সার প্রয়োগসহ আগাছা পরিস্কার করা হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় জমিতে পানি লেগে থাকায় সবুজ ক্ষেত গাঢ় সবুজ রং ধারণ করেছে। কিন্তু মাজরা পোকা ঝাঁজড়া করে দিচ্ছে কৃষকদের কচি আমন ক্ষেত। বিভিন্ন ধরণের কীটনাশক ব্যবহার করেও কোন কাজে আসছে না। মাজরা দমন করতে না পারলে আমনে ফলন বিপর্যয়ের আংশকা করছেন কৃষি সংশ্লিষ্টরা।

    পঞ্চগড় জেলায় বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে সর্বত্রই এবার ব্যাপকভাবে মাজরা পোকার আক্রমন শুরু হয়েছে। কৃষকরা জানিয়েছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার মাজরা পোকার আক্রমন অনেক বেশি। আগে মাজরা আক্রান্ত জমিতে ভিততাকো প্রয়োগ করলেই ফসল রক্ষা করা যেত। এবার তাও হচ্ছে না। কৃষকরা কাড়িকাড়ি টাকা খরচ করেও মাজরা নিয়ন্ত্রণে আনতে পারছে না। অনেক ক্ষেত্রে তারা প্রতারণারও শিকার হচ্ছেন। গ্রামাঞ্চলের হাট বাজারের কীটনাশকের দোকানগুলোতে নির্ভরশীল কৃষকরা। বাকিতে সার-কীটনাশক নিয়ে তারা আবাদ করে। ফসল তোলার পর তারা বাকি পরিশোধ করে। এক্ষেত্রে তারা নাম সর্বস্ব কিছু কোম্পানীর কীটনাশক ক্রয় করে প্রতারিত হয়। দোকানদাররা বেশি লাভের আশায় কৃষকদের এ সকল কীটনাশক দেয়। কিন্তু এতে কোন কাজ হয় না। এবারও কৃষকরা এই সমস্যায় পড়েছে। মাজরা দমনের জন্য তারা মানহীন কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করায় কোন কাজ হচ্ছে না বলে জানিয়েছেন অনেক কৃষক।

    কৃষি বিভাগের তথ্য মতে, মাজরা দমনের প্রধান উপায় পার্চিং পদ্ধতি। বাঁশের কঞ্চি-বাতা, অথবা গাছের কয়েকটি ডাল জমিতে পুঁতে দিলেই মাজরা দমন করা সম্ভব। ঝেঁঝু পাখি বলে পরিচিত এক ধরণের পাখি এসব পার্চিং’এ বসে মাজরা পোকার মথ খেয়ে ফেলে। এতে করে তারা আর বংশ বিস্তার করতে পারে না। এ জন্য কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কাজ করে আসছে। কিন্তু কৃষকরা সচেতন না হওয়ায় পার্চিং এর ব্যবহার বাড়েনি।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আব্দুল মতিন জানান, আমাদের কৃষকরা সচেতন নয়। বেশি ফলনের আশায় তারা অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করে। এতে করে ধান গাছে থোরে বেশি কুশি বের হলেও গাছগুলো দুর্বল হয়ে যায়। এতে করে দ্রুতই মাজরা পোকা আক্রমন করে। এজন্য তিনি কৃষকদের আমন ক্ষেতে ইউরিয়ার প্রয়োগ কমিয়ে পটাশ সার প্রয়োগের পরামর্শ দেন। এতে করে গাছ শক্তিশালী হবে এবং সহজে মাজরা পোকা আক্রমন করতে পারবে না। এ ছাড়া মাজরা পোকা রোধে ভিততাকো বা এই গ্রুপের যে কান ওষুধ প্রয়োগের পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে ধান ক্ষেতে বাঁশের কঞ্চি বা গাছের ডাল দিয়ে পার্চিং ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। ধান ক্ষেতের পার্র্চিং’এ এক ধরণের পাখি বসে মাজরা পোকার মথ খেয়ে ফেলে। এতে করে খুব সহজেই মাজরা পোকা দমন করা যায়। কিন্তু কৃষকরা সচেতন হচ্ছে না।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬