Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ইউপি চেয়ারম্যান থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৪

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    ইউপি চেয়ারম্যান থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৪
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৫৪

    ইউপি চেয়ারম্যান থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল
    নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন হেলাল। তিনি রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। গত সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসায় (ভার্চুয়াল) ব্রিফিংকালে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এই নাম ঘোষণার পর থেকে এলাকায় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
     
    জানা গেছে, ১৯৬৪ সালের ১২ জুলাই আওয়ামী লীগ পরিবারে জন্ম গ্রহণ করেন আনোয়ার হোসেন হেলাল। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার বাবা মরহুম আজিম উদ্দীন সরদার ১৯৭৫ সালে উপজেলার ১নং খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন পরিষদের মেম্বার এবং ১৯৯১ সালে ইউপি চেয়ারম্যান ছিলেন।আনোয়ার হোসেন হেলাল ২০০৩ সালে ১নং খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বিজয়ী হন। ইউনিয়ন এবং উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ফারুক জেমস।
     
    ২০১৪ সালে আবারও নৌকা প্রতীক নিয়ে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে তৎকালীন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল ফারুক জেমসের কাছে পরাজিত হন। ২০১৯ সালে রানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করে বিজয়ী হন তিনি। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নৌকা প্রতীকের একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিএ।
     
    হেলাল তার রাজনৈতিক জীবনে একবার ইউপি চেয়ারম্যান এবং দুবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সাল থেকে তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। ২০০০ সালের ১৯ জুন তার ছোট ভাই নজরুল ইসলাম নজুকে সর্বহারা (বাংলা ভাই) নৃশংসভাবে গলা কেটে হত্যা করে।এলাকাবাসী বলছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত করেছেন। আনোয়ার হোসেন হেলাল সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন।
     
    নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালোবেসে নৌকা প্রতীকে মনোনীত করেছেন। আমার প্রতি তিনি আস্থা রেখেছেন। নির্বাচনে জয়লাভ করে এ আসনটি তাকে উপহার দেবো ইনশাল্লাহ। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে। বিএনপি তাদের মতো নির্বাচন করবে। আমরা আমাদের মতো নির্বাচন করবো। আমি বিশ্বাস করি বিএনপি থেকে অনেক বেশি ভোটে এগিয়ে থাকবো।
     
    নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকবো। এক সময়ে ‘বাংলা ভাই’ নামে পরিচিত সর্বহারা-জেএমবি আবার যেন মাথা চাড়া দিতে না পারে এবং এলাকার মানুষ যেন শান্তিতে থাকতে পারে সে বিষয়ও মাথায় রাখবো।গত ২৭ জুলাই ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। আগামী ১৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয়েছে।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬