Journalbd24.com

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে খাল খনন নিয়ে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪০

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    বগুড়ার শেরপুরে খাল খনন নিয়ে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪০

    বগুড়ার শেরপুরে খাল খনন নিয়ে দু’পক্ষের মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা

    বগুড়ার শেরপুরে শিমলা-সাতবাড়িয়া সরকারি খাল খনন নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এতে করে তৈরী হয়েছে তীব্র উত্তেজনা। এমনকি যে কোন সময় এই দু’পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ অবস্থায় বন্ধ হয়ে গেছে খাল খনন কর্মসূচি। ব্যক্তি মালিকানাধীন এক কৃষকের জমি দখল করে এই খাল খনন করা হচ্ছে মর্মে-অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক আজিজুল হক। অপরদিকে ওই খালটি খননের দাবিতে সোচ্চার আরেক পক্ষ। তাঁরাও খালটি খননের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত দাবি করেছেন।

    উপজেলা কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দপ্তর সূত্র জানায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের শিমলা-সাতবাড়িয়া নামে পরিচিত খাল খনন কর্মসূচি বিগত ১৫মে থেকে শুরু করা হয়েছে। দুই কিলোমিটার দূরত্ব এই খালটি খননের জন্য ব্যয় ধরা হয়েছে বিশ লাখ টাকা। আগামি ৩১ডিসেম্বরের মধ্যে খনন কাজ শেষ হওয়ার কথা। তবে ইতিমধ্যে খালটি খননের প্রায় আশিভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু খালের শেষপ্রান্তে ৫২শতক জমি ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করছে একটি কৃষক পরিবার। আর তাদের বাধার কারণেই খাল খনন কার্যক্রম বন্ধ রয়েছে বলে সূত্রটি জানায়। ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, খালের মধ্যে কৃষক আজিজুল হকের নিজস্ব জমি রয়েছে বলে দাবি করছেন। একইসঙ্গে খাল খনন করতেও নিষেধ করেছেন। এ কারণে খননকাজ বন্ধ রেখেছেন তারা।

    বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কৃষক আজিজুল হক এ প্রসঙ্গে বলেন, যে জমির ওপর দিয়ে খাল খনন করা হচ্ছে, তা তাঁদের পরিবারের কেনা সম্পত্তি। দু’টি দাগে তাঁদের সম্পত্তির পরিমাণ ৫২শতক। সর্বশেষ মাঠ খতিয়ান তাদের নামে হয়েছে। ধান চাষের অনুপযোগী হয়ে পড়ায় এ জমিতে চাষাবাদ বন্ধ রয়েছে। জমিটি তাদের সম্পত্তি হওয়ায় খনন কাজে তারা নিষেধ করেছেন। এছাড়া খাল খননের নকশাতেও সেটি পরিস্কারভাবে দেখা যাচ্ছে। এরপরও স্থানীয় স্বার্থন্বেষী মহলের একটি মহলের প্ররোচনায় খাল খননের নকশা পরিবর্তন করে তাদের ব্যক্তি মালিকাধীন জায়গা দিয়ে খাল খননের চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে আরেক পক্ষের নেতা মশিউর রহমানসহ একাধিক ব্যক্তির দাবি, বিগত সময়ে ওই জমির ওপর দিয়ে সরকারি উদ্যোগে খাল খনন করা হয়। সে সময়ে কেউ বাধা দেয়নি। কিন্তু এখন আজিজুল হকের পরিবার থেকে কেনা সম্পত্তি দাবি করে বাধা দেয়া হচ্ছে। অথচ এই খাল খনন হলে গ্রামের অনেক কৃষক লাভবান হবেন। জমিতে সেচ দিতে পারবেন। পানির আর সমস্যা থাকবে না। পাশাপাশি গ্রামের জলাবদ্ধতা থাকবে না। পানি নিষ্কাশনের সুবিধা হবে। তাই এই খাল খননের বাধা মেনে নেয়া হবে না।

    যে কোন মূল্যে খালটি খনন করতেই হবে। ঘটনাটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তারা। এই খাল খনন নিয়ে দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়ায় যে কোন সময় সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, ঘটনাটি নিয়ে উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিবাদমান দুই পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬