Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বন্যায় ৬৫ হাজার কৃষকের ৯২ কোটি টাকা ক্ষতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০ ১৪:১৬

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    বগুড়ায় বন্যায় ৬৫ হাজার কৃষকের ৯২ কোটি টাকা ক্ষতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০ ১৪:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০ ১৪:১৬

    বগুড়ায় বন্যায় ৬৫ হাজার কৃষকের ৯২ কোটি টাকা ক্ষতি

    বগুড়ায় চার দফা বন্যায় ৬৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১০ উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ৮ হাজার ২৩৯ হেক্টর জমির বিভিন্ন ফসল বিনষ্ট হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী টাকার অংকে কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি টাকা।

    বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে ।

    বগুড়ায় গত জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বন্যা হয়েছে চার দফা। বাঙালি ও যমুনা নদী বেস্টিত সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলা বন্যা প্রবণ এলাকা। এ ছাড়াও শেরপুর, গাবতলী ও শিবগঞ্জের আংশিক এলাকায় বন্যা হয়ে থাকে প্রতিবছর।

    চলতি মৌসুমের প্রথম আগাম বন্যা দেখা দেয় জুন মাসের ২০ তারিখ থেকে এবং স্থায়ী থাকে জুলাই এর ৬ তারিখ পর্যন্ত। প্রথম দফা বন্যার রেশ কেটে উঠতে না উঠতেই দ্বিতীয় দফা বন্যা শুরু হয়। জুলাই মাসের ১২ তারিখ থেকে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়ে প্রায় ১০ দিন স্থায়ী থাকে। এরপর আগস্ট মাসের ৬ তারিখ থেকে পুনরায় তৃতীয় দফা বন্যা শুরু হয়। এ দফা বন্যা প্রায় দুই সপ্তাহ স্থায়ী হয়।

    তৃতীয় দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে ছিল আউশ ধান, পাট, সবজি, আমন বীজতলা, মরিচ, ভূট্রা সহ বিভিন্ন ফসলের ক্ষেত । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের বন্যায় জেলার ৪৯ হাজার ৩৭৮ জন কৃষকের ৭ হাজার ৫৫৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। আর টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ছিল ৭৭ কোটি ৩৩ লাখ টাকা। এরপর আবারো চতুর্থ দফা বন্যা দেখা দেয় সেপ্টেম্বর মাসের শেষ দিকে। টানা বৃষ্টিতে দেখা দেয়া বন্যা জেলার ১০ উপজেলায় মাঠের পর মাঠ ফসল পানির নিচে তলিয়ে যায়। পরপর চার দফা বন্যায় জেলার ১০উপজেলার ৬৪ হাজার ৬শ’ কৃষকের ৮ হাজার ২৩৯ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। টাকার অঙ্কে সেই ক্ষতির পরিমাণ ৯১ কোটি ৯৫ লক্ষাধিক টাকা।

    সর্বশেষ চতুর্থ দফা বন্যায় জেলার সারিয়াকান্দি, সোনাতলা, ধুনট, শেরপুর, গাবতলী, শাজাহানপুর, আদমদিঘী, শিবগঞ্জ, বগুড়া সদর ও নন্দীগ্রাম উপজেলা। এসব উপজেলার ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে মাসকলাই, সবজি, মরিচ, রোপা আমন,বিভিন্ন সবজি ও কলা।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মোঃ দুলাল হোসেন বলেন, জেলায় চার দফা বন্যা হয়েছে। এ পর্যন্ত প্রথম তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ১২শ’ কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে একবিঘা জমিতে চাষ করার জন্য মাসকলাই বীজ ও সার , ৩ হাজার কৃষকের প্রত্যেককে ১০ শতাংশ জমিতে আবাদের জন্য স্বল্প ও মধ্য মেয়াদী সবজি বীজ, ৮০ জন কৃষককে ১ বিঘা জমিতে আবাদের জন্য ট্রি-কমিউনিটি বীজতলা প্রদান ও ৩ হাজার ৩৩৩ জন কৃষককে কমিউনিটি বীজতলা প্রদান করা হয়েছে।

    খবর: বার্তা ২৪

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬