Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ক্রেতা-বিক্রেতার ঢল ঘোড়াঘাট মাছ বাজারে
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৫:১৬
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৫:১৬

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    ক্রেতা-বিক্রেতার ঢল ঘোড়াঘাট মাছ বাজারে

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৫:১৬
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২০ ১৫:১৬

    ক্রেতা-বিক্রেতার ঢল ঘোড়াঘাট মাছ বাজারে
    প্রতিদিন সকাল হলেই শুরু হয় দিনাজপুরের ঘোড়াঘাট মাছ বাজারে ক্রেতা-বিক্রেতার সমাগম। তরতাজা ভাল মানের মাছ এবং দাম কম পাওয়ায় এই বাজারে মাছ কিনতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে মাছ ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ। মাছবাজারে কোন ঘর বা সরকারি সেট না থাকায় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা-বিক্রেতাদের, এমনটিই অভিযোগ মাছ ব্যবসায়ীদের।
     
    সোমবার সকালে ঘোড়াঘাট মাছ বাজার ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি এবং জংলী প্রজাতির বহু প্রকার মাছ উঠেছে এই মাছবাজারে। বাজারে আকর্ষণীয় হিসাবে ছিলো বড় রুই,কাতল, পাংগাস, ছিলভর, তেঁলাপিয়া। এছাড়াও মলা-ঢেলা, পুটি, কই,মাগুর, টেংরা ইত্যাদি। মুলত ঘোড়াঘাটের মাটি লাল, আর লাল মাটির মাছের স্বাদ হয় মিষ্টি। পূর্বে একসময় এই মাছ বাজার ছিলো জমজমাট। কিছুদিন আগে মাছের সরবরাহ কম থাকায়, মাছ বাজারটি ভেঙে পড়ে। বর্তমান পূর্বের ন্যায় আবার জমে উঠেছে এই বাজারে মাছের বেচা-কেনা। এখন উপজেলায় বিভিন্ন খালে-বিলে, পুকুরে মাছের চাষ করছে মাছচাষীরা। এছাড়াও ঘোড়াঘাটের উপর দিয়ে বয়ে গেছে করতোয়া নদীর শাখা,আর এই শাখা নদীতে জেলেরা প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরছেন। বর্তমান নদীতে সবসময় পানি থাকায় মাছের বিচরণ রয়েছে। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন শতশত জেলেরা। আর এই সব স্থান থেকে মাছ ধরে ঘোড়াঘাট বাজারে মাছ নিয়ে ভিড় করছেন তারা।
     
    খুচরা মাছ ব্যবসায়ী নুকুল কুমার দাস বলেন, আমরা এখানকার মাছ আড়ৎ থেকে মাছ ক্রয় করে বিক্রি করেছি, আজ বড় পাংগাস মাছ ৮০ থেকে ৮৫ টাকা দরে কিনে তা বিক্রি করেছি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে,ছোট পাংগাস ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করেছি, রুইমাছ ১৪০ টাকা কেজি দরে নিয়ে তা বিক্রি করেছি ১৬০ টাকা, তেলাপিয়া ১১০ টাকা করে নিয়ে ১২০ টাকা দরে বিক্রি করেছি। 
     
    খুচরা ব্যবসায়ী রঞ্জন দাস বলেন, আমার নিকট আড়াই কেজি ওজনের কাতলমাছ ৩০০ টাকা দরে বিক্রি করেছি, আমার কিনা আছে ২৫০ টাকা দরে। বড় ছিলভর কাপ মাছ ১৬০ টাকা কিনে তা বিক্রি করেছি ১৮০ টাকা দরে। 
     
    মাছ কিনতে আসা শামসুল হকের সঙ্গে কথা হয়, তিনি বলেন, সকাল বেলায় মাছ নিতে আসছি।কেন না সকালে নদীর ছোট জাতের মাছ পাওয়া যায়। নদীর মাছের স্বাদ আলাদা। আমি ২০০ টাকা কেজি দরে মলা মাছ নিয়েছি।
     
    গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থেকে পাইকারী মাছ কিনতে আসা রেজাউল করিমের সাথে কথা হয়, তিনি বলেন, প্রতিদিন সকালে এই বাজারে পাইকারী মাছ নিতে আসি। ঘোড়াঘাট মাছবাজারে অন্য এলাকার চেয়ে মাছের দাম কম আছে এবং এখানকার মাছের স্বাদ ভাল।
     
    উপজেলার কামদিয়া এলাকা মাছচাষী রসুল মিয়া বলেন, আমার তিনটি পুকুর আছে। এই পুকুরে আমি প্রায় সব প্রকার মাছ চাষ করে থাকি। এখন বর্তমান সপ্তাহে একবার করে এই পুকুর থেকে মাছ তুলি এবং এই মাছ বাজারে এনে পাইকারী দেয়।
     
    কথা হয় মাছ আড়ৎদার ছাবিবর ও ওলি রহমানের সাথে,তারা বলেন, সকাল ৬ টা থেকে শুরু হয় মাছ কেনা-বেচা।  তা বেলা ১১ টা পর্যন্ত বেচা-কেনা হয় পাইকারী বাজারে। তবে খুচরা বাজারে সারাদিন কেনা-বেচা হয় মাছ। তিনারা আরও বলেন, রাস্তার সাথে আমাদের এই মাছের বাজার। এখানে কোন ঘর বা সরকারি বাজার সেট নেই। যার কারণে আমাদের অনেক কষ্ট করে ব্যবসা করতে হয়। প্রতিনয়ত রোদ, বৃষ্টি, ঝড় আর শীতের সাথে লড়াই করে ব্যবসা করতে হয়।
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬