Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৩:৩৯

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০ ১৩:৩৯

    ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

    ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঈশ্বরদীর মাঝগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেন ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ভোররাতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ভোর পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি থেকে খুলনার দিকে ছেড়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে  উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।

    পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

    পাকশী বিভাগীয় রেলওয়ের ট্রেন কন্ট্রোলার মো. শফিকুর রহমান জানান, রেললাইন সচল হওয়ার পর খুলনাগামী ৭৬৪ নম্বর চিত্রা এক্সপ্রেস, ঢাকা দিনাজপুরগামী ৭৫৭ নম্বর দ্রুতযান এক্সপ্রেস চিলাহাটি-ঢাকাগামী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেস, দিনাজপুর থেকে ঢাকাগামী ৯৮২ নম্বর তেলবাহী ট্রেন, খুলনা- ঢাকাগামী ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস, ঢাকা লালমনিরহাটগামী ৭৫১ নম্বর লালমনি এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী ৭৫৯ নম্বর পদ্মা এক্সপ্রেস ট্রেনগুলো পর্যায়ক্রমে স্টপেজ থেকে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যায়। 

    পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (ডিএসটি) রুবাইয়াৎ শরীফ প্রান্ত জানান, বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনের চারটি চাকাসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন ঈশ্বরদী থেকে আসার পর রাত ১১টা থেকে রেলওয়ের উদ্ধারকর্মীরা কাজ শুরু করে। রাত ৩টার দিকে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনসহ ৩টি বগি উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে তাদের যাত্রা শুরু করেন। রেললাইন মেরামতের পর ভোররাত পৌনে ৪টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।  

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬