Journalbd24.com

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৬:০০
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৬:০০

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    আত্রাইয়ে ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ

    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৬:০০
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০ ১৬:০০

    আত্রাইয়ে ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ

    নওগাঁর আত্রাইয়ে চলতি মৌসুমে মোট ২৮ হাজার ৩শত ৬৫ হেক্টর জমিতে বোরোসহ শীতকালিন ফসল চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। ইতিমধ্যে রবি শস্যের চাষ পুরোদমে শুরু হয়েছে। চাষীরাও ব্যস্ত সময় পার করছেন শীতকালিন ফসলের চাষাবাদ নিয়ে। গত বছরেরর ন্যায় এবারও আবহাওয়া ভালো থাকায় এসব ফসলের ফলন বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলার কৃষকরা।

    উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর আত্রাই উপজেলায় ১৮ হাজার ৮শত ৮৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। গত বছর ইরি-বোরো চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ১৭ হাজার ৯শত ৫০ হেক্টর জমি।

    চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে ২শত ৭৫ হেক্টর জমিতে। গত বছর গম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল ২ শত ৫৫ হেক্টর জমি। আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪শত ৬০ হেক্টর, ভুট্টা ৫হাজার ১শত ৫৫ হেক্টর এবং সবজি ৪শত ৭৫ হেক্টর জমি।

    উপজেলার শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক মো. মুকুল হোসেন, ফৈরদৌস হোসেন ও ডিজেল জানান, এ বছর ধানের দাম বেশি থাকায় ধান চাষের জন্য আগাম প্রস্তুতি নেওয়া সম্পন্ন হচ্ছে। হাতিয়াপাড়া গ্রামের সবজি চাষি মোসলেম উদ্দিন জানান, এ বছর আমি ৮শতাংশ জমিতে লালশাক, পালং শাক ও ১০ শতাংশ জমিতে কপি চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালিন সবজি খুব ভালো হয়েছে। বাজারে এগুলোর দাম বেশি হওয়ায় আমি খুব খুশি ও লাভবান হয়েছি। এছাড়া বাজারে ভালো দাম থাকায় কৃষকরা শতিকালিন সবজি চাষে ঝুকেছে।     

    কালিকাপুর ইউনিয়নের মদনডাঙ্গা গ্রামের আলু চাষি এনামূল হক টিক্কা জানান, গত বছর ৫ বিঘা জমিতে আলু ও ২ বিঘা জমিতে গম চাষ করে ভালো ফলন ও বেশি দাম পেয়েছি। এ বছর আরো বেশি জমিতে আলু ও গম চাষ করব। আবহাওয়া ভালো থাকলে আলু ও গমের ফলন বেশি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে. এম কাউছার হোসেন বলেন, এ বছর যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে বোরোসহ শীতকালিন রবি শস্য ভালো উৎপন্ন হবে বলে আমি আশা করি। এছাড়া মাঠ পর্যায়ে সর্বক্ষণ উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ বিভিন্ন বিষয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬