Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে কমতির দিকে ধান-চালের দাম
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৪০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৪০

    আরো খবর

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    লোকসানের মুখে ব্যবসায়ী ও কৃষকরা

    বগুড়ার শেরপুরে কমতির দিকে ধান-চালের দাম

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৪০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৪:৪০

    বগুড়ার শেরপুরে কমতির দিকে ধান-চালের দাম

    বগুড়ার শেরপুরে হঠাৎ করেই ধান-চালের দাম কমতে শুরু করেছে। গত দুইদিনের ব্যবধানে প্রতিবস্তা চালে (৯৫কেজি) ১৫০-২০০ টাকা পর্যন্ত কমেছে। কিন্তু সেই তুলনায় ধানের দাম না কমলেও প্রতি মণ ধানে কমেছে ৫০-৬০টাকা। আমনের নতুন ধান-চাল সরবরাহ বাড়তে থাকায় বাজার হয়ে পড়েছে অস্থিতিশীল। এ অবস্থায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকরা।

    ধান-চাল ব্যবসায়ীরা জানান, চাতাল উঠলেই চালে লোকসান গুনতে হচ্ছে। এভাবে লোকসান দিয়ে কতদিন ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে-এনিয়ে চরম শঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন তারা। আর কৃষকরা জানান, নানা প্রতিকূলতার কারণে চলতি মৌসুমের আমন ধানের ফলন কম হলেও আশানুরুপ দাম পাওয়ায় তাদের চোখে-মুখে তৃপ্তির হাসি ফুটেছিল। তবে প্রতিদিনই ধানের দাম কমছে। স্থানীয় বিভিন্ন হাট-বাজারে নতুন ধানের দাম প্রতি মণে ৫০-৬০টাকা পর্যন্ত কমেছে। এরপরও ধার-দেনা পরিশোধ, রকমারি রবি ফসল চাষ ও সংসারের অন্যান্য খরচ মেটাতে কমদামেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

    সরেজমিনে গিয়ে একাধিক ধান-চাল ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, এ উপজেলায় ২শ' থেকে ৩শ' মণ ধান ধরে এরকম ২৫০-৩০০টি এবং ৫০-৬০ মণহারে ধান শুকানো যায় এরকম ১২৫০-১৩০০টি চাতাল রয়েছে। এছাড়া এখানে রয়েছে শতাধিক সেমি অটো রাইচ মিল। ব্যবসায়ী ইমরান হোসেন, আব্দুস সালাম, জামাল মিয়া, গোলাম রব্বানী জানান, প্রতিটি বড় চাতালের বিপরীতে ১৪জন ও ছোট চাতলে ৪জন করে শ্রমিক কাজ করেন।

    তাঁরা জানান, সম্প্রতি ভরা আমন মৌসুমে ধান-চালের দাম কমতির দিকে থাকার কারণে ব্যাপারিরাও চাল কিনতে তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না। আর স্থানীয়ভাবেও তেমন একটা ধান পাওয়া যাচ্ছেনা। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ধান আমদানি করতে হয়। তাছাড়া একটি চাতাল নিয়মিত চালু রাখতে ৫-৬ চাতাল ধান মজুদের প্রয়োজনও রয়েছে। কিন্তু মোকামে চাহিদামত ধান মিললেও চালের বাজার কমতির দিকে থাকায় লোকসানের সবর্ােচ্চ ঝুঁকি থেকে যাচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে ব্যয়ও আগের তুলনায় বেশ বেড়ে গেছে। ফলে এ অবস্থা চলতে থাকলে তাদের ব্যবসা বন্ধের পাশাপাশি পথে বসার উপক্রম হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন এসব ব্যবসায়ীরা।

    সাধুবাড়ী যুমনা সেমি অটো রাইচ মিলের সত্ত্বাধিকারী আইয়ুব আলী জানান, শেরপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের বাজারে বর্তমানে প্রতিমণ স্বর্ণা-৫জাতের ধান ১০১০-১০৩০টাকা, রনজিত ১০৫০-১০৮০টাকা ও বিআর-৪৯জাতের ধান ১১২০-১১৫০টাকা, কাটারিভোগ ১২০০-১৩২০টাকা দরে কেনাবেচা হচ্ছে। তিনি আরও জানান, প্রতিমণ ধান উক্ত পরিমান টাকা দরে ক্রয় করে ঘরে আনতে আরও ২৫-৩০টাকা খরচ পড়ে। এরমধ্যে রয়েছে পরিবহন ও শ্রমিক ব্যয়। এই ধান সিদ্ধ ও শুকানো বাবদ প্রতিমণে ব্যয় হয় ২০-২২টাকা। আর ভাঙাতে আর ২২টাকা খরচ পড়ে। অপরদিকে ওই পরিমান (এক মণ) ধান থেকে বড়জোর ২৮-২৯সের চাল পাওয়া সম্ভব। বর্তমান বাজারদর অনুযায়ি এই পরিমান চাল বাজারে বিক্রি করলে বর্তমান বাজারদর অনুযায়ি একেকজন ব্যবসায়ীর প্রতিবস্তায় ১৫০-২০০টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

    এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানা চাউলকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, ধানের দাম তুলনামূলক না কমলেও চালের দাম কমছেই। তাই বাজার অস্থিতিশীলতার কারণে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। তবে কী-কারণে ভরা আমন মৌসুমে এই অবস্থার সৃষ্টি হয়েছে তা সঠিকভাবে বলতে না পারলেও চালের আড়ৎদাররা সিন্ডিকেটের মাধ্যমে দাম কমাচ্ছেন বলে দাবি করেন এই মালিক সমিতির নেতা।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল
    2. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    3. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    4. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    5. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    6. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    7. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় ধানের শীষের প্রচারণায়
যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    বগুড়ায় ধানের শীষের প্রচারণায় যুবদলের মিছিলে নেতাকর্মীদের ঢল

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬