Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড় পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৫

    আরো খবর

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    পঞ্চগড় পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৫
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩৫

    পঞ্চগড় পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

    পঞ্চগড় পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বর্তমান মেয়র মো. তৌহিদুল ইসলাম মসজিদপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে ওই সংবাদ সম্মেলনে তিনি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল রাজনৈতিক দল, জেলা ও পুলিশ প্রশাসন, বিজিবি, র‌্যাবসহ সরকারের সকল গোয়েন্দা সংস্থা এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, এবারই প্রথম পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এটি একেবারেই নতুন পদ্ধতি। কাজেই ভোটের আগেই সকল ভোটারকে প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানান।

    গত পাঁচ বছরে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ৯৩ কোটি ৪৬ টাকা ব্যয় করেছেন। নির্বাচিত হলে পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। নির্বাচনী ইশতেহারে তিনি প্রযুক্তি নির্ভর ও ডিজিটালাইজড একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার গোষণা করেন। নির্বাচনে আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের ভোট দিতে বাধা প্রদান, ভোট কেন্দ্র দখল, নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার কথা শুনছি। কিন্তু আমি এসব আশঙ্কা মনে করছি না যদি গণমাধ্যমকর্মীরা আমার সাথে থাকেন। তিনি এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সহযেগিতা কামনা করেন।

    তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে তিনি বিজয়ী হবেন। ৭০/৮০ ভাগ মানুষ আমাকে ভোট দিবেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সবাই আমার সাথেই আছেন। আমি ৩০ বছর ধরে পঞ্চগড় পৌরসভায় সেবা প্রদান করছি। ১৯৮৫ সালের ১৫ জুন পঞ্চগড় পৌরসভা গঠন হয়। এর আগে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে কাজ করেছি। ১৯৯৮ সালে প্রথম নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। এর পর পাঁচবারের মত মেয়র নির্বাচিত হয়েছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় ষষ্ঠবারের মত মেয়র নির্বাচিত হবো-ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক, ইউনুস সেখ, মেয়রের ছেলে রাজিউর রহমান বক্তব্য দেন।  

     

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬