Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৪
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৪

    আরো খবর

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বগুড়ার শেরপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৪
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৮:৩৪

    বগুড়ার শেরপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন

    বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার দশটি ইউনিয়নে মোট ৯৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করেই ভোটাররা কেন্দ্রে ভোট দিতে যান। তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।উপ-নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বিএনপির দলীয় মনোনিত ধানের শীষের প্রার্থী নাছরিন আক্তার পুটি, কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পী বেগম, ফুটবল প্রতীকের প্রার্থী ফিরোজা বেগম ও পদ্মফুল প্রতীকের প্রাথী নাজনীন পারভীন।

    গত ২১মার্চ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. খাদিজা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া এই পদের উপ-নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেয়া হলেও ক্ষমতাসীন দল আওয়ামীলীগের পক্ষ দলীয় প্রার্থী দেয়া হয়নি। তাই ভোটকেন্দ্রগুলোতে বিএনপির বেশকিছু চিহিৃত নেতাকর্মীদের ভোট দিতে দেখা গেলেও নৌকার প্রার্থী না থাকায় আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের তেমন দেখা যায়নি। এ কারণে নেই নির্বাচনী আমেজ। বলা চলে একেবারেই নিরুত্তাপ ভোট।বেলা একটায় উপজেলার কুসুম্বী ইউনিয়নের মালিহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি একেবারেই কম। এমনকি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে দুইজনের এজেন্ট বুথে বসে আছেন।

    কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত তার কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। এখানে ২হাজার ৫৮০জন ভোটার রয়েছে। দুপুর একটা পর্যন্ত ১৩৭জন নারী-পুরুষের ভোট পড়েছে।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, উপ-নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৬টি, পুলিশের ৬টি ও আনসারের ১টি টিম চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল দিচ্ছেন। নিবাচনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২লাখ ৬৫হাজার ৮৮৮জন। এরমধ্যে ১লাখ ৩০হাজার ৪৮জন পুরুষ ও ১লাখ ৩৫হাজার ৮৪০জন নারী ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশাবাত ব্যক্ত করেন এই নির্বাচন কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬