Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বৃদ্ধি পেয়েছে হিলিতে সরিষার চাষ
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৯
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৯

    আরো খবর

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বৃদ্ধি পেয়েছে হিলিতে সরিষার চাষ

    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৯
    মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৯

    বৃদ্ধি পেয়েছে হিলিতে সরিষার চাষ
    গত বছরের চেয়ে এবছর দিনাজপুরে বৃদ্ধি পেয়েছে সরিষার চাষ। আবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর কৃষি অধিদপ্তর। চলতি মৌসুমে ১৩ হাজার ১৬২ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে জেলায়। 
     
    সরিষার মাঠে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কৃষকের হলুদ স্বপ্ন। সরিষার হলুদ ফুলের সুগন্ধিতে মাতোয়ারা হয়ে উঠছে এলাকাবাসী সহ মৌমাছিরা। ব্যস্ত সময় পার করছে মধু সংগ্রহ মৌমাছিরা। সৌন্দর্য পিয়াসুরা উপভোগ করেছেন সরিষার ফুলের রুপ আবার অনেকেই ছবি তুলছেন শস্যক্ষেতে। 
     
    অগ্রহায়ণ মাসের শুরুতে শুরু করে কৃষকেরা সরিষার চাষ। অল্প সময়ে, স্বল্প ব্যয়ে অধিক লাভ সরিষা চাষে। আমন ধান কাটার পর জমি তৈরি করে বীজ বপন করে আমন চাষীরা। বীজ লাগানোর ৫৫ থেকে ৬০ দিনের মাথায় সরিষা ঘরে তুলে কৃষকরা। ১ বিঘা জমিতে সরিষা চাষ করতে খরচ হয় ১০০০ থেকে ১২০০ টাকা।প্রতি বিঘায় ৩ থেকে ৪ মণ ফলন হয় সরিষার, যা বর্তমান বাজারে বিক্রি হবে ৭ থেকে ৮ হাজার টাকা। 
     
    বিঘাপ্রতি ১ কেজি সরিষার বীজ বপন করে সরিষা চাষীরা। প্রথমে গোবর, ১০ কেজি ডেপ,১০ কেজি পটাস আর ১০ কেজি ইউরিয়া সার দিয়ে জমি তৈরি করে কৃষকেরা। আবার অনেক চাষীরা বিঘাপ্রতি ২০ কেজি ইউরিয়া দিয়ে থাকেন, যাতে করে পরবর্তীতে বোরো চাষে তাদের আর ধানে ইউরিয়া দেওয়ার প্রয়োজন হয় না। এতে করে সরিষার ফলন ভাল হবে এবং ইরি চাষে আগাম জমি তৈরি হয়ে যাবে।
     
    হিলি জালালপুরের সরিষা চাষী আকরাম হোসেন বলেন, গত বছর আমি ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলাম। এবছর আমন ধান কেটে, দেড় বিঘাতে সরিষার চাষ করেছি। আল্লাহ দিলে এবার সরিষার ভাল ফলন পাবো।
     
    বিরামপুর উপজেলার কেটরা গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, প্রতি বছর আমি ৩ থেকে ৪ বিঘা জমিতে সরিষা চাষ করে থাকি। নিজের চাহিদা মেটাতেই আমার সরিষার চাষ। বাহিরের কোন তেল আমার পরিবার ব্যবহার করে না। নিজে সরিষা চাষ করে তা মিলে ভাঙি এবং বাঁকিটা বিক্রি করে দেয়। সরিষা থেকে যে খৈল পাই, তা বাড়ির গরুর খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি। এবছর সরিষার ভাল ফলন দেখতে পাচ্ছি। আশা করছি, অন্য বছরের চেয়ে এবছর সরিষার ভাল ফলন পাওয়া যাবে। 
     
    হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা জানান, উপজেলায় এইবার ৮২৫ হেক্টর জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা। গেলো বছর ৮২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। প্রতি বছরের মতো এইবারও আমরা সরিষা চাষীদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছি। এবছর ৩৮০ জন কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাস সার দেওয়া হয়েছে।
     
    বিরামপুর উপজেলা কৃষি অফিসার নিক্সন চন্দ্র পাল জানান, ১০১০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে উপজেলায়। বিনামূল্যে ৪০০ জন কৃষকের মাঝে বীজ-সার বিতরণ করেছি। 
     
    দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদ ইকবাল জানান, গত বছর জেলায় ১২ হাজার ৮'শ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। এবছর জেলার ১৩ টি উপজেলায় কৃষকরা ১৩ হাজার ১৬২ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন। বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে সরিষা চাষীদের মধ্যে। কৃষকদের সার্বিক সহযোগিতা ও সেবা দিয়ে আসছেন প্রতিটি উপজেলার কৃষি কর্মকর্তা-কর্মচারীরা। অন্য বছরের চেয়ে এবছর সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। 
    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬