Journalbd24.com

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:২৩

    আরো খবর

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০ ১৫:২৩

    বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    হামলার ২৪ ঘণ্টা পর বগুড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে সময় টেলিভিশনের ছিনিয়ে নেয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারে নি তারা। এদিকে, ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

    প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় বুধবার বগুড়ার নিশিন্দারা ইউনিয়নে হামলা ও মারপিটের শিকার হন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান এবং চিত্র সাংবাদিক রবিউল ইসলাম। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি এবং বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

    রিপোর্টাস ইউনিটির সভাপতি জিএম সজলের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, বাংলাভিশনের বগুড়া ব্যুরো প্রধান আবদুর রহিম বগড়া, এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক দূরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ্ লোটাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক মেহেরুল সুজন, সাংবাদিক মীর্জা সেলিম রেজা, জিয়া শাহীন, মমিনুর রশিদ ও আবদুর রহিম।

    বক্তারা বলেন, সরকারি প্রকল্পে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত এই হামলার দায় স্থানীয় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলা ও মারপিটের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা না হলে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়াসহ নতুন কর্মসূচি ঘোষণা করার কথাও জানান স্থানীয় সাংবাদিক নেতারা। এদিকে, সদর থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের দশটিকা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে ভাঙচুর অবস্থায় সময় টেলিভিশনের ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে। তবে ক্যামেরার মেমোরি কার্ড এবং হামলার শিকার দুই সাংবাদিকের মোবাইলফোন এখনো উদ্ধার করা যায় নি।

    সর্বশেষ সংবাদ
    1. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ
    2. আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন
    3. আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল
    4. চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা
    5. কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন
    6. বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
    সর্বশেষ সংবাদ
    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে 
রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে রাশিয়ান হাউসের পরিচালকের সাক্ষাৎ

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘি প্রেসক্লাবে আহবায়ক কমিটি গঠন

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা জাফের উদ্দিনের ইন্তেকাল

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    চৈত্রের দাবদাহ ও লোড শেডিংয়ে বেড়েছে রি-চার্জেবল ফ্যানের চাহিদা

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল
 হকের সংবাদ সম্মেলন

    কাহালুর বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের সংবাদ সম্মেলন

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে 
  কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাহালুতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬