Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আজ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০২

    আরো খবর

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আজ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:০২

    ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা আজ

    বগুড়ার গাবতলীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চারশ’ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল থেকেই জমে উঠেছে মেলা। মেলায় নেমেছে হাজার হাজার মানুষের ঢল । মেলার প্রধান আকর্ষণ ৭০ কেজি ওজনের বাঘাইর মাছ।

    এলাকার প্রবীণরা জানান, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বন্দর এলাকায় গাড়িদহ নদী তীরে সন্ন্যাসী পূজা উপলক্ষে একদিনের ‘পোড়াদহ’ মেলা বসে। মেলার প্রধান আকর্ষণ বিশাল আকৃতির নদীর মাছ। প্রবীণরা আরও জানান, প্রতি বছর মাঘ মাসের শেষ বা ফাল্গুনের প্রথম বুধবার ‘পোড়াদহ’ মেলা অনুষ্ঠিত হয়। এ সময় জমিতে কোনো চাষাবাদ হয় না। মেলাকে ঘিরে উৎসবের আমেজে মেতে উঠেন আশপাশের গ্রামের নানা ধর্ম ও বর্ণের মানুষ। মেলা একদিনের হলেও এর আমেজ ২-৩ দিন থাকে। ঈদ বা অন্য কোনো উৎসবে মেয়ে-জামাই বা আত্মীয়স্বজনদের দাওয়াত না দিলেও পোড়াদহ মেলায় দাওয়াত করা রেওয়াজে পরিণত হয়। মেলাকে সামনে রেখে নারীরা আগেই বাড়িঘর পরিষ্কার করে নেন। মুড়ি, খৈ ভাজা, নারকেলের নাড়ু ও হরেক রকম পিঠা তৈরি করেন। মেলার দিন মেলা থেকে বড় মাছ কিনে স্বজনদের আপ্যায়ন করা হয়। নদী ও সাগরের বড় বড় মাছ, মিষ্টি, ফার্নিচার, তৈজসপত্রসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয়।

    বগুড়া শহরের ব্যবসায়ী রুহুল আমিন জানান, তিনি প্রতিবছর পোড়াদহ মেলায় আসেন। পরিবারের সদস্যরা বড় মাছ খেতে পছন্দ করেন। এত বড় মাছ একা কেনা সম্ভব নয়। তাই তিনি ৩ কেজি কাটা মাছ কিনেছেন। গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের কৃষক আশরাফ আলী জানান, তিনি ২ কেজি মাছ কিনেছেন। শফিকুল ইসলাম, মিনার, শাহিন, জিহাদ ইসলাম, দেলবরসহ একাধিক মাছ বিক্রেতা জানান, মেলায় গাঙচিল, চিতল, বোয়াল, রুই, কাতলা, মৃগেল, হাঙড়ি, গ্রাসকার্প, সিলভার কার্প, বিগহেড, কালবাউশ, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাঝারি ও বড় আকারের মাছ পাওয়া যায়। এসব মাছ ওজনে ৫-২০ কেজি পর্যন্ত রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬