Journalbd24.com

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় পোড়াদহ মেলায় ৬৫ কেজির ওজনের বাঘাইড় মাছ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১৬

    আরো খবর

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    বগুড়ায় পোড়াদহ মেলায় ৬৫ কেজির ওজনের বাঘাইড় মাছ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১৬
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২১ ১৯:১৬

    বগুড়ায় পোড়াদহ মেলায় ৬৫ কেজির ওজনের বাঘাইড় মাছ

    বগুড়া গাবতলীতে বসেছিল দুইশ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। বুধবার (১০ ফেব্রুয়ারি) মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয় নানা প্রজাতির বিশালাকৃতির মাছ। এরমধ্যে ৬৫ কেজি ওজনের বাঘাইড় মাছ নজর কাড়ে সকলের। ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষে পার্শ্ববর্তী ২০ গ্রামে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে পরিণত হয় মিলনমেলা।এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, প্রায় দুইশ বছর আগে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদীর শাখা (খাল) সংলগ্ন পোড়াদহ নামকস্থানে একটি বটবৃক্ষ তলে আয়োজন করা হতো সন্ন্যাসী মেলা। প্রতি বছরের মাঘ মাসের শেষ অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবার আয়োজিত এই মেলা কালের বিবর্তনে হয়ে ওঠে পূর্ব বগুড়ার বাসিন্দাদের মিলনমেলা। নদী তীরবর্তী স্থানে নানা প্রজাতির মাছের আমদানি হতে শুরু করে। এক সময় তা এই অঞ্চলে মাছের মেলা হিসেবে পরিচিতি লাভ করে। ইছামতীর খালের পোড়াদহ এলাকার পশ্চিমপাশে ধু ধু মাঠের মধ্যে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে এই মেলায়।


    মেলা উপলক্ষে সেখানকার বাসিন্দাদের রেওয়াজ হয়ে উঠেছে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ জানিয়ে খাওয়ানো। মেলায় শিশু-কিশোরদের জন্য রাখা নাগরদোলা, সার্কাস, মটরসাইকেল খেলা, বিভিন্ন প্রকার খেলনা ও হরেক রঙের বেলুন দূর থেকেই দৃষ্টিকাড়ে দর্শনার্থীদের। মেলার একপাশে বসেছিলো গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে মসলাপাতির দোকানপাট। অপর পাশে ছিলো কাঠের আসবাবপত্রের দোকান।

    মেলার প্রধান আকর্ষণ মাছপট্টিতে বিশাল আকৃতির বাঘাইড় ছাড়াও উঠছিলো বড় বড় চিতল, বোয়াল, রুই, কাতলা, সিলভরকার্প, কাল বাউশ ও শোল মাছ।মেলা ঘুরে দেখা যায়, ৬৫ কেজি ওজনের বাঘাই বিক্রি করতে দাম চাওয়া হয় ৯৭ হজার ৫০০ টাকা।মাছের বিক্রেতা শুকরা সাকিদার জানান, একজন ক্রেতা ৬০ হাজার টাকা দাম বললেও তিনি বিক্রি করেননি। নির্ধারিত দামে মাছ বিক্রি না হলে তিনি কেটে কেজি দরে এই মাছ বিক্রি করবেন বলে জানান।


    পাশের লাল মিয়া তার দোকানে তোলেন ৪৫ কেজি ওজনের আর একটি বাঘাইড়। সেটিও ৪৫ হাজার টাকা দাম বলেছে ক্রেতারা, কিন্তু ৬৭ হাজার টাকার কমে তিনি তা বিক্রি করতে রাজি নন।মেলা প্রাঙ্গণের পশ্চিমপ্রান্তে রাস্তা ঘেঁষে বিসমিল্লাহ, খাজা বাবা, ছয়তারা, মায়ের দোয়া, ভাই ভাই আড়তসহ ১০টি বড় আড়ত বসেছে। ভোর ৪টা থেকে মেলায় আসা বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ী এসব আড়ত থেকে মাছ কেনা শুরু করেন। এরপর তারা মেলায় বসানো দোকানে সেসব মাছ খুচরা দরে বিক্রি করেন।

    বুধবার দুপুর পর্যন্ত এসব আড়তে পাইকারি দর হিসেবে বিভিন্ন প্রজাতির মাঝারি ও বড় আকারের প্রায় ১৪ কোটি টাকার মাছ বেচাকেনা হয়েছে বলে বদিউজ্জামান, সাজ্জাদ হোসেন, আব্দুল জলিলসহ বেশ কয়েকজন আড়তদার জানান।খাজা বাবা মাছ আড়তের মালিক জয়নাল আবেদীন টুকু জানান, আগের তুলনায় মেলার জায়গা ছোট হয়ে এসেছে। বারবার স্থান পরিবর্তন হওয়ায় জায়গা কমে আসছে।


    মেলায় মাছ কিনতে এসে দাম গত বছরের তুলনায় কম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। মেলায় গত বছরের চেয়ে মাছের দাম বেশ কম। এবার প্রতিকেজি রুই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৬০০, মৃগেল ২৫০ থেকে ৩০০, গাঙচিল ৩০০, চিতল ৩০০ থেকে ৫৫০, বোয়াল ৬০০ থেকে ১২০০, হাঙড়ি ২০০ থেকে ৪০০, গ্রাসকার্প ২৫০ থেকে ৩৫০, সিলভার কার্প ৩০০ থেকে ৩৫০, বিগ্রেড ও কালবাউশ ২৫০ থেকে ৪০০ এবং পাঙ্গাস ১৫০ থেকে ৪০০ টাকা।

    মহিষাবান সার্বজনীন সন্ন্যাসী পূজা উদযাপন কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার পাল বলেন, এই মেলার প্রকৃত উদ্দেশ্য ছিলো সন্ন্যাসী পূজা। সেটাই ছিলো মূলত ঐতিহ্য। কিন্তু বর্তামানে জায়গা নিয়ে জটিলতা ও মেলা উদযাপন কমিটির সমন্বয়হীনতার কারণে মেলার ঐতিহ্য হারাতে বসছে। এসব কারণে এবার মেলা সন্ন্যাসী পূজার স্থলে না হয়ে আধা কিলোমিটার দূরে ইট ভাটার মাঠে আয়োজন করা হয়েছে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাল মিয়া জানান, মেলা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হয়েছে। গ্রামীণ এই ঐতিহ্য টিকিয়ে রাখতে আগামীতেও প্রশাসন সহযোগিতা দিয়ে যাবে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম
    2. নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল
    3. কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ
    4. ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে
    5. মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি
    6. অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের
    7. ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    পঞ্চগড়ে আলুর ফলন ভালো, দাম কম

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে রুবেল

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে 
 ক্লিনিকে এমপি মোশারফ

    কর্মব্যস্ত দিনের শেষে রোগীদের খোঁজখবর নিতে ক্লিনিকে এমপি মোশারফ

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে 
আক্রান্ত জাকিরুলের

    অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সারে আক্রান্ত জাকিরুলের

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬