Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাজধানীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪২

    আরো খবর

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    রাজধানীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:৪২

    রাজধানীতে পুলিশ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩০

    বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিল, কারাগারে লেখক মোস্তাক আহমেদের মৃত্যু ও ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের প্রতিবাদে ছাত্রদলের ডাকা প্রতিবাদ সমাবেশে পুলিশ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক, পুলিশ ও ছাত্রদলের ৩০ জনের বেশি আহত হয়।

    রোববার বেলা সোয়া ১১ টার দিকে জাতীয় প্রেসক্লাবে এ সংঘর্ষ হয়।

    সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ায় প্রেসক্লাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ছাত্রদল নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। অন্যদিকে পুলিশের লাঠি পেটায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের নিউজ সংগ্রহের সময় এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান মামুন গুরুতর আহত হয়েছেন।

    পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ঢাকা শহরের যে কোন জায়গায় অনুষ্ঠান করতে হলে ডিএমপি কমিশনারের অনুমতি নিয়ে করতে হয়। আজকে ছাত্রদল প্রোগ্রাম করার জন্য কোন অনুমতি নেয়নি। তাদেরকে আমরা সকালে জানিয়েছি আপনারা অনুমতি নিয়ে প্রোগ্রাম করেন। সেটি না করে প্রেসক্লাবের এক ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুলিশের ওপর হামলা করে, প্রেসক্লাবের ভেতর থেকে ইট-পাটকেলও মারলো। আমরা খেয়াল করেছি, প্রেস ক্লাবের ভিতরে কোন ইট নেই। তাহলে এত ইট আসলো কোথা থেকে? তার মানে এই তারা ইট সংগ্রহ করেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করেছে। এটার জন্য পুলিশের পক্ষ থেকে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি বলেন, ছাত্রদলের হামলায় ৬ থেকে ৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

    ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমরা সমাবেশের জন্য পুলিশের কাছে আবেদন করেছি, কিন্তু আপনারা জানেন তারা আমাদের অনুমতি দেয় না। আমরা তো আর মারামারি করতে সেখানে যাইনি। পুলিশ আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শুরুর আগেই হামলা করেছে।

    তিনি বলেন, হামলায় ছাত্রদলের ২০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছেন, তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমি নিজেও আহত হয়েছি, এখন একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমাদের আহতের সংখ্যা আরো বাড়তে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬