Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী: বরিশাল জেলা প্রশাসক
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:০১
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:০১

    আরো খবর

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী: বরিশাল জেলা প্রশাসক

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:০১
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১ মার্চ, ২০২১ ১৯:০১

    বঙ্গবন্ধুর কাছে বাঙালী জাতি চির ঋণী: বরিশাল জেলা প্রশাসক

    বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বাঙালী জাতি চির ঋণী হয়ে থাকবে। বাঙালী জাতিকে শোষণ-বঞ্চনা ও পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে তিঁনি একটি স্বাধীন-সার্বভৌম স্বদেশ,মানচিত্র ও লাল-সবুজ পতাকে উপহার দিয়েছেন। আর এ জন্য তিঁনি তাঁর মাত্র ৫৫ বছরের জীবনের ১৪ বছর অর্থাৎ এক চতুর্থাংশ সময় জেলের অন্ধকার প্রকোষ্টে কাটিয়েছেন। এবং সপরিবারে তাঁকে জীবন দিতে হয়েছে। ১ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় বানারীপাড়ায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা,শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি এসময় আরও বলেন বানারীপাড়াকে উন্নত,আদর্শ  ও আলোকিত উপজেলায় রূপান্তর করা হবে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও রিপন কুমার সাহার সভাপতিত্বে ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আললহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাজীব আহমেদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রয়া ত্রিপুরা,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী,শহিদুল ইসলাম,রাহাদ আহম্মেদ ননী,সাইফুল ইসলাম শান্ত ও মাইনুল হাসান মোহাম্মদ,সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, বিডিএসএর এরিয়া ম্যানেজার এটিএম মোস্তফা সরদার,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস,সভাপতি সুমন হোসেন মোল্লা,প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য স্বপন মাঝী  প্রমুখ। এদিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মতবিনিময় সভার পূর্বে চাখার ইউনিয়নের সাকরাল গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। সভা শেষে তিনি বানারীপাড়া পৌর শহরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬