Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২১ ১৫:৫৮
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২১ ১৫:৫৮

    আরো খবর

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে

    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২১ ১৫:৫৮
    হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৪ মার্চ, ২০২১ ১৫:৫৮

    অনিয়ম ও দুর্নীতির অভিযোগ হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে

    দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাত, কর্মক্ষেত্রে অনিয়মিত উপস্থিতিসহ নানা অভিযোগ উঠেছে। আশরাফুল আলম হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দীর্ঘ ৫ বছর অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত থাকা অবস্থায় সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত হয়ে এই উপজেলায় হিসাবরক্ষক পদে কর্মরত আছেন।

    আজ বৃহস্পতিবার সকালে হাকিমপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও উপজেলা শিক্ষা অফিস ঘুরে জানা যায়, অভিযুক্ত হিসাবরক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মৌখিক ও লিখিত নানা অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম গত ৪ নভেম্বর/ ২০২০ অভিযুক্ত হিসাবরক্ষক আশরাফুল আলমকে অন্যত্র বদলিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সুপারিশ করেন। কিন্তু অদ্যবধি হিসাবরক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হয়নি। বরং তিনি কর্মকর্তার নাকের ডগায় বসে বহাল তবিয়তে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, উৎকোচ গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের হয়রানিসহ অশালীন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন।

    একাশিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আশরাফুল আলমের নিকট আমরা জিম্মি। মাধ্যমিক শিক্ষা অফিস থেকে জারিকৃতপত্রের চাহিত তথ্য জমাসহ বৃত্তি ও উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সকল প্রকার অনলাইন কাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের অফলাইন, অনলাইন ও কম্পিউটার জনিত যাবতীয় কাজ আমরা নিজে অথবা বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে পূরণ করে তার হার্ডকপি ও সফটকপি অফিসে জমা দিতে গেলে কাজের ভুল না থাকলেও নানা অজুহাতে ভুল দেখিয়ে তথ্য জমা না নেয়ার হুমকি দেন। আমাদের করা কাজ তার অপছন্দ এবং পুনরায় কাজ করার নামে অবৈধভাবে নানা রকম হয়রানি করেন। মৌখিক ও জারিকৃতপত্রের চাহিত সকল কাজ তার মাধ্যমে করাতে বাধ্য করেন। শিক্ষক-কর্মচারীদের ইএফটিসহ সকল কাজ আমরা ৪-৫গুণ বেশি টাকার বিনিময়ে তার মাধ্যমে করতে বাধ্য হচ্ছি। এসকল কর্মযজ্ঞ তিনি অফিসে বসেই চালান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যেন এক ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

    তারা আরো জানান, প্রধান শিক্ষকদের তিনি ভাই-বোন বলে সম্বোধন করেন। বিশেষ প্রয়োজনে মোবাইল করলে তিনি মোবাইল রিসিভ করেন না, পরবর্তিতে কল বেক করেন না উপরন্ত সপ্তাহে ২-৩দিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন। প্রতিষ্ঠানের এমপিও পাসওয়ার্ড ভুলে গেলে বা হারিয়ে গেলে ৫ হাজার টাকার বিনিময়ে তার নিকট থেকে সংগ্রহ করতে হয়। টাকা ছাড়া এ অফিসে কোন কাজই হয়না। সকল প্রকার ফাইল সংক্রান্ত কাজে অর্থ গ্রহণ, বিনামূল্যে সরকারি বই বিতরণে বিদ্যালয় প্রতি অর্থ গ্রহণ, শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ করিয়ে দেয়ার নামে উৎকোচ গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল, বিএড স্কেল, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন সেন্ট বাবদ মোটা অংকের অর্থ দাবি করেন, অনাদায়ে নির্দিষ্ট তারিখের পূর্বেই ফাইল ব্যাক করেন। তার চাহিদা পূরণ না করলে আমাদের নানা রকম হয়রানি, অশালীন, অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের স্বীকারসহ তার রোষানলে পড়তে হয়।

    অভিযুক্ত আশরাফুল আলম,তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি ওইসব অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত নয়।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিন জানান, আমি অসুস্থ, অফিসে নেই। হিসাবরক্ষক আশরাফুল আলমের অভিযোগের ব্যাপারে আমি অবগত আছি। আগামী বৃহস্পতিবার অফিসে আসেন সাক্ষাতে কথা হবে।

    হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারু-উর-রশিদ জানান, হিসাবরক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছিল। তিনি অভিযুক্ত আশরাফুল আলমকে অন্যত্র বদলিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সুপারিশও করেছেন।

    জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম বলেন, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মৌখিক ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আশরাফুল আলমকে অন্যত্র বদলিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সুপারিশ করেছি।

     

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬