Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: কাজী শোয়েব রশীদ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৮:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৮:৫৪

    আরো খবর

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: কাজী শোয়েব রশীদ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৮:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ মার্চ, ২০২১ ১৮:৫৪

    সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: কাজী শোয়েব রশীদ

    বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও এফবিসিসিআই বাংলাদেশের পরিচালক কাজী শোয়েব রশীদ বলেছেন, ভাল মানের ছবি প্রদর্শনের মাধ্যমে দেশব্যাপী সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে। স্বল্প সুদে দীর্ঘমেয়াদী যে ঋণ বর্তমান সরকার হলমালিকদের দেওয়ার ঘোষণা দিয়েছে তা প্রাপ্তি এবং তার সুষ্ঠু প্রয়োগেও সকলের ইতিবাচক সদিচ্ছা পোষণ করতে হবে নইলে দিনশেষে সুস্থ বিনোদনের মাধ্যম চলচ্চিত্র শিল্প আর থাকবে না। আর এক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের আরো আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

    ‘সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে’ প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির আয়োজনে বুধবার সকালে বগুড়া শহরের চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে উত্তরবঙ্গসহ সারাদেশের হল মালিকদের নিয়ে আয়োজিত প্রদর্শকদের উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন।সিনেমা হল সংস্কার ও নতুন করে সিনেমা হল নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ও বাংলাদেশ ব্যাংকের ছাড়কৃত ১ হাজার কোটি টাকার তহবিলের সুষ্ঠু ও সহায়ক ব্যবহার নিশ্চিতে করণীয় নানা দিক তুলে ধরে সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংস্কৃতিক, সমাজ কল্যাণ ও আইন বিষয়ক সম্পাদক এবং মধুবন সিনেপ্লেক্স এর সত্ত্বাধিকারী আর.এম ইউনুস রুবেল।

    সভায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, বাংলাদেশে প্রায় দেড় হাজার সিনেমা হল চালু ছিল, কিন্তু বর্তমানে তা দেড় শতাধিকে নেমে এসেছে। বিভিন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে সর্বোচ্চ ২’শ থেকে ২’শ ৫০টি সিনেমা হল চালু হয় যা সত্যিই অত্যন্তু দু:খের। তিনি আরো বলেন, সময় এসেছে ইতিবাচক পরিবর্তনের তাই সিনেমা হলগুলোকে ডিজিটালাইজকরণ, দর্শকদের হলমুখী করতে দেশীয় ভাল চলচ্চিত্র নির্মানের ব্যবস্থা প্রয়োজনে ভারত থেকে ভাল মানের ছবি আমদানি করে হলেও হলগুলোকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। এছাড়াও সরকার কর্তৃক স্বল্প সুদে যে ঋণ দেওয়ার ঘোষণা করা হয়েছে তা সহজে প্রাপ্তি এবং তা দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ প্রদানেও সারাদেশের প্রদর্শকদের পক্ষে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

    যুব সংগঠক সঞ্জু রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে শরফুদ্দিন এলাহী সম্রাট ও খোরশেদ আলম, কোষাধ্যক্ষ আজগর হোসেন, নির্বাহী সদস্য ফারুক হোসেন মানিক, যশোর মনিহার সিনেমা হলের মালিক মিঠু, দিনাজপুর মডার্ণ সিনেমা হলের মালিক পারভেজ, শান্তাহার মালা সিনেমা হলের মালিক মজিবর রহমান প্রমুখ। উত্তরবঙ্গে প্রথম আয়োজিত সিনেমা হল মালিকদের উক্ত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন বেঞ্চমার্ক এর বাংলাদেশের প্রতিনিধি সৈয়দ ইমরান হোসেন কিরমানি, মধুবন সিনেপ্লেক্স বগুড়ার পরিচালক শায়েখুজ্জামান ইউনুস (রোহান)সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০জন সিনেমা হল মালিক যারা প্রত্যেকে সিনেমা হল কে বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬