Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রাণীনগরে চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, দুর্ভোগে কয়েকটি পরিবার
    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২১ ১৫:৩২
    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২১ ১৫:৩২

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    রাণীনগরে চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, দুর্ভোগে কয়েকটি পরিবার

    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২১ ১৫:৩২
    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০২১ ১৫:৩২

    রাণীনগরে চলাচলের রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, দুর্ভোগে কয়েকটি পরিবার
    নওগাঁর রাণীনগরে জনসাধারনের চলাচলের গ্রামীন রাস্তার মাটি কেটে জমিতে একীভূত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ ওঠেছে। ফলে এলাকার লোকজন চলাচল করতে পারছেনা। এতে চলাচল করতে নাপারায় প্রায় ৫ মাস ধরে চরম দূর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার ১০/১৫ টি পরিবার।
     
    এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে রাণীনগর থানাপুলিশকে পত্র দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের চামটা গ্রামে।
     
    স্থানীয় সূত্রে জানা গেছে, চামটা গ্রামের দক্ষিন পাশ দিয়ে কোমলা গাড়ী নামক পাড়া থেকে চলা চলের জন্য প্রায় ১৮/২০ বছর আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের আওতায় মাটি কেটে রাস্তা নির্মান করা হয়। রাস্তাটি হরিতলা হয়ে নওদুলি-খানপুকুর রাস্তার ভাটকৈ নামক স্থানে রাস্তার সাথে মিলিত হয়েছে। গত ২০১৪-১৫ অর্থ বছরে কোমলাগাড়ীর মাথায় খালের উপর সংযোগের জন্য ভেল্ট সুইজ গেট নির্মান করা হয়। সেই থেকে ওই রাস্তা দিয়ে এলাকার লোকজন চলাচল করছেন।
     
    হঠাৎ করেই চামটা গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তি প্রতিবেশি আতাউর রহমানের সাথে দ্বন্দ্বের জেরে রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এর পর রাস্তার জায়গা আব্দুর রহমান তার নিজের দাবি করে রাস্তার সমস্ত মাটি কেটে জমিতে একীভূত করে চলাচলে প্রতিবন্ধকতা সুষ্টি করেছে। ফলে গাড়ী চলাচল করতে না পারায় কৃষি উৎপাদিত ধান,সহ বিভিন্ন মালামাল কখনো মাথায় আবার কখনো কাঁধে করে বহন করতে হচ্ছে। ফলে অসহনীয় দূর্ভোগে পরেছেন তারা।
     
    ঘটনাটি জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বেড়া তুলে দিয়ে চলাচলের রাস্তা স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়ে আসেন। এর পরেও একই অবস্থা অব্যাহত থাকলে পারইল ও বড়গাছা ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের জন্য মৌখিকভাবে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক ভূমি কর্মকর্তা শফিউল ইসলাম ১৮ মে সরেজমিন তদন্ত করে ১৯ মে সহকারী কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রের উন্নয়নকৃত জনসাধারনের চলাচলের প্রায় ৭০ ফিট রাস্তার মাটি কেটে জমিতে একীভূত করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে অভিযুক্ত আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ২০ মে রাণীনগর থানার ওসির নিকট সুপারিশপত্র দাখিল করেন।
     
    ভুক্তভোগী আব্দুল মজিদসহ কয়েকজন জানান,প্রতিবেশির সাথে দ্বন্দ্বে রাস্তা কেটে ফেলায় গাড়ী চলাচল বন্ধ হয়ে গেছে । আমরা চলাচল করতে পারছিনা। ফলে ধানসহ বিভিন্ন মালামাল কাঁধে করে বহন করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
     
    আতাউর রহমান বলেন,রাস্তার ধারে খাস জায়গা থেকে কয়েকটি ইউক্যালেপ্টাস গাছ কেটেছিল আব্দুর রহমান। এবিষয়টি আমি ইউএনও অফিসে জানিয়েছিলাম। তার পর থেকে বেড়া দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। পরে ম্যাজিস্ট্রেট এসে বেড়া তুলে দিলেও রাস্তার মাটি কেটে জমির সাথে মিশে দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছে।
     
    ওই এলাকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তহমিনা বলেন,রাস্তার মাটি কেটে জমিতে একীভূত করায় গ্রামের লোকজন চলাচল করতে পারছেনা। ফলে চরম দূর্ভোগে পরেছে গ্রামের লোকজন।
     
    আব্দুর রহমানের ছেলে ওহিদুর রহমান বলেন, আমাদের জায়গার উপর দিয়ে বয়ে চলা রাস্তার ধারে বেশ কিছু গাছ লাগিয়ে ছিলাম। সেই লাগানো গাছ কেটেছি। কিন্তু আতাউর আমাদেরকে হয়রানী করার জন্য ইউএনও অফিসে অভিযোগ করেছে আমরা নাকি রাস্তার খাস জায়গার গাছ কেটেছি। যে কারনে আমাদের নিজস্ব জায়গা দিয়ে আর রাস্তা দিবোনা। সিমানা মাপ-যোগ করে রাস্তার পাশে খাস জায়গা রয়েছে সেদিক দিয়ে রাস্তা নির্মান করে চলাচল করুক।
     
    রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সেখানে গিয়েছিলাম। কিন্তু আব্দুর রহমানকে না পেয়ে চলাচল স্বাভাবিক রাখার কথা বলে চলে এসেছি। এর পরেও তারা তাদের অবস্থানে অটল থাকায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেযার জন্য রাণীনগর থানার ওসিকে একটি পত্র দিয়েছি। আসা করছি তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নিবেন।
     
    রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, এঘটনায় সহকারী কমিশনার এজাহার দায়েরের জন্য একটি সুপারিশ পত্র পাঠিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬