Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দুই মাস পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৪:৩৩

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    দুই মাস পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৪:৩৩

    দুই মাস পর কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

    প্রায় দুই মাস বন্ধ থাকার পর কক্সবাজার বিমানবন্দরে ফের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আজ মঙ্গলবার (১ জুন) বেলা সোয়া ১১টার দিকে প্রথম ফ্লাইট অবতরণের মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে হওয়া স্তব্ধতা ভেঙেছে কক্সবাজার বিমানবন্দর। এর আগে সোমবার (৩১ মে) কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

    কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক আল আমিন ফারুক জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচল। সকাল সাড়ে ৯টায় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ারের দুইটি ফ্লাইট ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের পথে আকাশে উড়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিকে বিমান দুটি ঢাকার রানওয়ে ছেড়েছে। সোয়া ১১টার দিকে বিমানগুলো কক্সবাজার অবতরণ করে।

    এর মাধ্যমে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসলো কক্সবাজারে। দুপুরেই ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করবে বিমান। একই এয়ারলাইন্সের আরও দুটি বিমান বিকেলে কক্সবাজার আসার কথা রয়েছে। সন্ধ্যায় এগুলো আবার ঢাকা ফিরে যাবে।

    ব্যবস্থাপক আল আমিন ফারুক আরও জানান, শুরুর দিনে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে আসা-যাওয়ার সিডিউল ছিল না। বুধবার (২ জুন) থেকে রাষ্ট্রীয় এ সংস্থাটির ফ্লাইট কক্সবাজার আসা-যাওয়ার সূচি রয়েছে।

    কক্সবাজার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা উষা মং মারমা জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব কমাতে গত এপ্রিলে কক্সবাজার বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ করে দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘ দুই মাস পর আজ থেকে আবার সচল হয়েছে বিমান যোগাযোগ। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সব ধরনের স্বাস্থ্য সতর্কতা নিশ্চিতে সজাগ রয়েছে নিরাপত্তাকর্মী ও কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬