Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৬ মাসের সাজার ভয়ে ৩২ বছর পালিয়ে!
    রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৬:০৮
    রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৬:০৮

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    ৬ মাসের সাজার ভয়ে ৩২ বছর পালিয়ে!

    রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৬:০৮
    রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি
    প্রকাশিত : ১ জুন, ২০২১ ১৬:০৮

    ৬ মাসের সাজার ভয়ে ৩২ বছর পালিয়ে!
    আদালত থেকে মাত্র ৬ মাস জেল হাজতের দণ্ডাদেশ পাওয়ার পরে আত্নগোপন করে খোরশেদ আলী নামের এক ব্যক্তি।অবশেষে দীর্ঘ ৩২ বছর পর সাজাপ্রাপ্ত খোরশেদ আলমকে(৫৬) আটক করেছে চিলমারী থানার পুলিশ। 
     
    দীর্ঘ ৩২ বছর পর টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। 
     
    স্থানীয় সূত্রে জানা গেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করতে না পারায় মামলা হয় খোরশেদ আলমের বিরুদ্ধে। সেই মামলায় আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন তিনি। তার অনুপস্থিতিতে বিচারের রায় দেয় আদালত। আদালতের রায়ের পর নিরুদ্দেশ হন তিনি।
     
    খোরশেদ আলম চিলমারী উপজেলার পুটিমারী কাজল ডাঙ্গা(মন্ডল পাড়া) গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। 
     
    চিলমারী থানা সূত্রে জানা গেছে ,সিআর মামলা ৫৮/৮৭ (চিলমারী) ধারাঃ ৪০৬ পেনাল কোড এর বিচার শেষে গত ১৯৮৯ সালের অক্টোবর মাসের ২০ তারিখে বিজ্ঞ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম আসামি খোরশেদ আলীর পলাতক থাকা অবস্থায় তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। 
     
    কারাদন্ডের খবর শুনে পলাতক খোরশেদ আলম নিরুদ্দেশ হয়ে  যায়। প্রথম গাজীপুর জেলার ভোটমারী এলাকায় রিক্সা চালিয়ে পরিবারের ভরনপোষণ দিতেন। পরবর্তীতে আসামী গাজীপুর বাইপাইল এলাকায় রিকশা গ্যারেজ দিয়ে সেখানেই পরিবার নিয়ে জীবন কাটাচ্ছিলেন। সর্বশেষ তিনি পেশা বদল করে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেইড়বাধ ইউনিয়নে  জলছত্র বাজারে চায়ের দোকান করে আত্নগোপনে ছিলেন।
     
    গোপন সংবাদ এর ভিত্তিতে চিলমারী থানা পুলিশের একটি চৌকশ দল গত শনিবার (২৯ মে) টাঙ্গাইলের  উদেশ্যে রওনা দেন। তারা সাজাপ্রাপ্ত ওই আসামীর অবস্থান নিশ্চিত হয়ে স্থানীয় পুলিশের সহযোগিতায় খোরশেদ আলমকে আটক করে চিলমারী নিয়ে আসে।  
     
    পরে গত কাল সোমবার আসামিকে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন। 
     
    এবিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ  মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ৬ মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামিকে ৩২ বছর পর টাঙ্গাইল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ওই আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে  প্ররণ করা হয়েছে।
     
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬