Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ জুন, ২০২১ ২০:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ জুন, ২০২১ ২০:০৭

    আরো খবর

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ জুন, ২০২১ ২০:০৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ জুন, ২০২১ ২০:০৭

    ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২

    প্রায়শই জরুরি কাজের সময় বা কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনায় পড়তে হয়। এমন বিব্রতকর পরিস্থিতিতে চার্জ দেয়ার জায়গা খুঁজতে হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

    এমন পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই এখন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমন মোবাইল ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। তাই, স্মার্টফোন কেনার সময় বিভিন্ন ধরণের চাওয়া থাকলেও, সাধারনত সবারই এখন ব্যাটারির ব্যপারে প্রাধান্য থাকে। বিশেষ করে জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের কাছে স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়ে থাকে, এই দুই প্রজন্মের মানুষ স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করা, সামাজিক মাধ্যমে সংযুক্ত থাকা, বিনোদনে, এমনকি শপিংসহ সব ধরণের কাজই করে থাকে। একইসাথে, যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা যাদের কাজের প্রয়োজনে অনেকটা সময়ই বাসার বাইরে থাকতে হয়, তাদের জন্য স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি থাকা আবশ্যক।
    জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের এমন চাহিদা পূরণে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি বাজারে এনেছে গ্যালাক্সি এম৬২ স্মার্টফোন, যার রয়েছে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোন ছাড়াও বাজারে পাওয়া যায় এমন অনেক ট্যাবলেটেরও এমন ব্যাটারি নেই, যা এই স্মার্টফোনে রয়েছে। অন্যদিকে, এই স্মার্টফোনটি তিনদিন পর্যন্ত চার্জ না দিয়েও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।

    স্মার্টফোন পছন্দের ক্ষেত্রে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফটোগ্রাফি করতে ভালোবাসেন এমন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ভালো মানের ক্যামেরা থাকাটাও জরুরি। স্যামসাং গ্যালাক্সি এম৬২ -এ আছে কোয়াড ক্যামেরা সেট আপ, যা ব্যবহারকারীর মোবাইল ফটোগ্রাফির চাহিদাকেও পূরণ করবে। বিভিন্ন অত্যাধুনিক মানের সেন্সর সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে ৬৪ মেগা পিক্সেল সনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি ক্যামেরা, ১২ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগা পিক্সেল ডেপথ সেন্সর।  

    এর প্রাইমারি সেন্সর দিয়ে তোলা ছবির সমৃদ্ধ রঙের মিশেল যে বাস্তবধর্মী ছবি প্রদান করবে তা কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তোলা ছবির চেয়ে কম নয়। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ধারণ করলে ১২০ ডিগ্রি ভিউ সহ এতে পাওয়া যাবে অসাধারণ ডাইনামিক রেঞ্জের স্পষ্ট ছবি। স্মার্টফোনটির ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সরের মাধ্যমে চমৎকারভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে এবং এর এইচডিআর ফিচারটি ব্যাকলাইট নিয়ন্ত্রণে সহায়তা করবে। সেন্সর দু’টি ব্যবহার করে সামাজিক মাধ্যমে আপলোড করার জন্য অসাধারণ ছবি তোলা যাবে।
    গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এইচডিআর ফিচারের মাধ্যমে ব্যাকলাইট নিয়ন্ত্রিত থাকায় এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। বিশেষ করে, এ স্মার্টফোনে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো অসাধারণ হয়।

    এখন এই ডিভাইসের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করা যাক। গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি (১০৮০ x ২৪০০) এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। ডিভাইসটিতে আছে ৬০ হার্জের রিফ্রেশ রেট। এর এক্সিনোস ৯৮২৫ ফ্ল্যাগশিপ চিপসেট অ্যানিমেশন ও স্ক্রলিংকে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে। অক্টা-কোর ও মালি-জি৭৬ এমপি১২ জিপিইউ সাপোর্টেড এই ডিভাইসটির র‍্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট।

    স্যামসাং গ্যালাক্সি এম৬২ -এর শক্তিশালী চিপসেট ও ব্যাটারি গেমিং অভিজ্ঞতাকে আরো দুর্দান্ত করে তোলে, যা দিয়ে আপনি সহজেই সর্বোচ্চ এইচডিআর গ্রাফিক্স ও এফপিএস সেটিংস সহ পাবজি খেলতে পারবেন।  ইউআই ৩.১ দিয়ে নেভিগেটিং করার সময় অথবা অ্যাপ  ব্রাউজ করার সময় এই ডিভাইসটি আপনাকে দুর্দান্ত গতিতে চলার অনুভূতি দিবে। বিভিন্ন অ্যাপে একসাথে অনেক কাজ করলেও এর শক্তিশালী চিপসেট ও ব্যাটারি আপনার কাজের গতিকে কমাবে না।

    স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনের চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইন মুহূর্তেই আপনার নজর কেড়ে নিবে। নিয়মিত ভ্রমণ করেন বা স্মার্টফোনের মাধ্যমে যাবতীয় সব কাজ করেন এমন মানুষের জন্য এই ডিভাইসটি আদর্শ। স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৩৪,৯৯৯ টাকা। বিশাল ব্যাটারি, শক্তিশালী চিপসেট ও অত্যাধুনিক নানা ফিচার সমৃদ্ধ হওয়ায় বলা যায় স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটি আপনার দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যোগ করবে।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬