Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রামেকের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২১ ১৪:৩৩

    আরো খবর

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    রামেকের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২১ ১৪:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জুলাই, ২০২১ ১৪:৩৩

    রামেকের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ১৯ জন মারা গেছেন।

    গতকাল সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে মারা যান তারা।

    বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৯ জন মারা গেছেন এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে করোনা। এ ছাড়া ১৫ জন উপসর্গে মারা গেছেন।

    এদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ছয়জন নারী। মৃত ১১ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।

    গত একদিনে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১০ জনের বাড়ি বিভাগে করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর দুজন, নাটোরের দুজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাট জেলার একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

    রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে সর্বোচ্চ চারজন করে মারা গেছেন নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ২২ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে দুজন করে এবং ৩, ১৪ ‍ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন করে মারা গেছে রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনয়ে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ৯ জন এবং নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং জয়পুরহাটের একজন করে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

    এদিকে, আরেক দফা শয্যা বেড়েছে রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে। ৪৯ শয্যার ৪ নম্বর ওয়ার্ড করোনা রোগীদের জন্য খুলে দেওয়া হয়েছে সোমবার বিকেলে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সেখানে রোগী ভর্তি হয়েছেন ১৫ জন।

    নতুন এই ওয়ার্ড চালুর পর থেকে করোনা ইউনিটের শয্যা বেড়ে দাঁড়াল ৪৫৪। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৮৯ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৭ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৮৮ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৭৩ জন।

    এর আগে সোমবার (০৫ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ২৮২ জনের এবং রাজশাহী মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৪৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে রামেক হাসপাতাল ল্যাবে ৭৫ ও রামেক ল্যাবে ১২৬ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৯ দশমিক ০৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৮ দশমিক ৫২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬