Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:২৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:২৯

    আরো খবর

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:২৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১১ জুলাই, ২০২১ ১৬:২৯

    বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

    সারাদেশের ন্যায় বগুড়া জেলাতেও ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘Rights & Choices are the answer: Whether baby boom or bust, the solution lies in prioritizing the reproductive health and rights of all people’ যার বাংলা ভাবান্তর ‘অধিকার ও পছন্দই মুল কথা: প্রজননস্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে”।

    এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন জনাব শাহ্নাজ পারভীন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, বগুড়া। ভার্চুয়াল সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিসি) জনাব ডাঃ মোঃ শামসুজ্জামান।

    স্বাগত বক্তব্য রাখেন বগুড়া সদরের মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া। বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক(এফপি) এর সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন, বগুড়া জনাব ডাঃ মোঃ গওসুল আজিম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোঃ দুলাল হোসেন, বিআরডিবি’র উপ-পরিচালক জনাব মোঃ শহিদুর রহমান সুমন, বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক(সিসি) জনাব ডাঃ সামসী আরা বেগম, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান জনাব আবু সুফিয়ান মোঃ শফিক, গোকুল ইউনিয়নের চেয়ারম্যান জনাব সওগাতুল ইসলাম সবুজ, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ জনাব ডাঃ মোঃ মতিউর রহমান। 

    অতিথিবৃন্দ তাদের বক্তব্যে মাতৃস্বাস্থ্য ও শিশু স্বাস্থ্য বিবেচনায় কোভিড-১৯ দূর্যোগ মহামারীর সময় গর্ভধারণকে নিরৎসাহিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে বার্তাটি পৌঁছে দিতে সকলকে আহবান জানান। কেননা, বর্তমান পরিস্থিতি গর্ভবতী মা এবং অনাগত শিশুর জন্য ঝুকিপূর্ণ। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করে যাওয়ায় বক্তারা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের ধন্যবাদ জানান।

    সভাপতির বক্তব্যে জনাব শাহ্নাজ পারভীন ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের নাম পড়ে শোনান এবং তাদেরকে অভিনন্দন জানান এবং জেলার শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা সনদ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেয়ার কথা জানান। ভার্চুয়াল আলোচনা সভায় সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র  এবং জেলার সকল সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিশেষ সেবা প্রদান করা হচ্ছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল
    2. আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
    3. পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২
    4. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    5. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    6. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    7. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    সর্বশেষ সংবাদ
    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের
পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    বগুড়া সদরে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচার মিছিল

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে জেলের মৃত্যু ॥ আহত-২

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬