Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • খুলনা বিভাগে ফের ৪০ জনের প্রাণহা‌নি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৬:০৭

    আরো খবর

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    খুলনা বিভাগে ফের ৪০ জনের প্রাণহা‌নি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৬:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১ ১৬:০৭

    খুলনা বিভাগে ফের ৪০ জনের প্রাণহা‌নি

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে এ সময়ে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

    শুক্রবার বিভাগে ৩২ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

    শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

    স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোর জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৩১ জনের। মারা গেছেন ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন।

    বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।

    সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৫ জন এবং মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৪০ জন।

    গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮৪৬ জন। মোট মারা গেছেন ২৬৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ১১৩ জন।

    ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৭৬ জনের। মোট মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭০ জন।

    মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৪৫ জনের। মোট মারা গেছেন ৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৫ জন।

    ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। মোট মারা গেছেন ১৬২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন।

    ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৬১ জনের। মোট মারা গেছেন ৩৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৭০৮ জন।

    চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২০৯ জন। মোট মারা গেছেন ১৩৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৪ জন।

    মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩০ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৯৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯ জন।

    সর্বশেষ সংবাদ
    1. পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ
    2. আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।
    3. শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
    4. সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই
    5. পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
    6. ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে মানববন্ধন
    7. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    সর্বশেষ সংবাদ
    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    পিইউপির বিষমুক্ত সবজি মাঠ পরিদর্শন করেন সরকারি বেসরকারি কর্মকর্তা ও সনাক নেতৃবৃন্দ

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা সৃষ্টির অভিযোগ।

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    শাজাহানপুরে বেশি দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

    
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

    সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

     পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

     ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে মানববন্ধন

    ঘোড়াঘাটে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করায় তার বিরুদ্ধে মানববন্ধন

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬