Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • চাখারে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় আওয়ামী লীগ নেতা আহত
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ২২:২৮
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ২২:২৮

    আরো খবর

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    চাখারে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় আওয়ামী লীগ নেতা আহত

    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ২২:২৮
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ জুলাই, ২০২১ ২২:২৮

    চাখারে  ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলায় আওয়ামী লীগ নেতা আহত

    শেরে বাংলার স্মৃতিধণ্য পূণ্যভূমি বরিশালের বানারীপাড়ার শান্তির জনপদ চাখার   আবারও অশান্ত হয়ে উঠছে। চাখারের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে। রক্তপাত এড়াতে দলীয় কার্যালয়ের  সামনে  পুলিশ অবস্থান নিয়েছে। জানা গেছে সদ্য অনুষ্ঠিত চাখার ইউপি নির্বাচনের সময় নৌকার প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদারের কাছ থেকে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের চাবি নেন। ১৯ জুলাই সোমবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে বসে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার ও সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর কাছে চাবি চান। টুকু জনৈক আলমগীরের কাছ থেকে তাদের চাবি নিতে বললে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন দলীয় কার্যালয়ের চাবি কেন বিএনপি কর্মী আলমগীরের কাছে রাখা হয়েছে তা টুকুর কাছে জানতে চান। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে টুকুর সমর্থক কালাম,তার ছেলে রনি,রিয়াজসহ কয়েকজন মিলনকে মারধর করে। গুরতর আহত অবস্থায় ওয়াহেদুজ্জামান মিলনকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে মিলনের ওপর হামলার ঘটনায় তার সমর্থকরা চাখারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে সংঘর্ষ এড়াতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণির নেতৃত্বে পুলিশ গিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ ঘটনাকে কেন্দ্র করে চাখারে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় দু’পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন বলেন, দলীয় কার্যালয়ের চাবি চাওয়ায় ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর নেতৃত্বে চিহিৃত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমসহ দলের শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছেন। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখারের  ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বলেন,ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের চাবি আলমগীরের কাছ থেকে নিতে বলা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে কালামকে ধাক্কা ও ঘুষি দেওয়ায় সে ও তার ছেলে রনি আওয়ামী লীগ নেতা মিলনকেও কিলঘুষি দেয়। যা তাৎক্ষনিক মিমাংসা করে তাদের মিলিয়ে দেওয়া হয়েছে। এদিকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যারা শান্তির জনপদ চাখারকে আবারও সন্ত্রাসের জনপদে রূপান্তর করতে চায় তাদের বিরুদ্ধে দলীয় ও আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রসঙ্গত সদ্য অনুষ্ঠিত চাখার ইউপি নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন। নির্বাচনের শেষ মুহুর্তে দলীয় প্রার্থী সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে সমর্থন দিয়ে তিনি  নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দু’জনের মধ্যে মানসিক দূরত্ব দূর না হওয়ায় দ্বন্দ্ব রয়েই গেছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬