Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে সাবেক সংসদ সদস্য আলিম উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৫৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৫৬

    আরো খবর

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    সৈয়দপুরে সাবেক সংসদ সদস্য আলিম উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৫৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২১ ১৫:৫৬

    সৈয়দপুরে সাবেক সংসদ সদস্য আলিম উদ্দীনের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য  ও উপজেলা আওয়ামী লীসের সাবেক সভাপতি প্রয়াত আলিম উদ্দীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা এবং দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং সহযোগী অঙ্গসংগঠন যৌথভাবে ওই স্মরণসভা ও দোয়া ও মিলাদ- মাহফিলের আয়োজন করা হয়। বুধবার রাতে শহরের শহীদ তুলশীরাম সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়েছে।

    সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিনের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, প্রয়াত আলিম উদ্দীনের মেয়ে ঢাকা ইডেন মহিলা কলেজের শিক্ষিকা আক্তারী জামান ডলি প্রমূখ।

    উক্ত স্মরণ সভায় বক্তারা প্রয়াত আলিম উদ্দীনের কর্মময় ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোকপাত করেন।

    এর আগে সেখানে এক মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মহাফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. আব্দুল কাদের।

    ওই স্মরণ সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  ও প্রয়াত আলিম উদ্দীনের সহধর্মিনী রাবেয়া আলীম, তাঁর জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদসহ সৈয়দপুর  উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত,  আলিম উদ্দীন বিগত ১৯৪০ সালের ১৪ ফেব্রুয়ারি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের  নওখৈর গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর বাবা ছিলের মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. বদিউজ্জামান। প্রয়াত আলিম উদ্দীন জীবদ্দশায় ১৯৭০ সাল পর্যন্ত  শিক্ষকা করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই প্রয়াত নেতা রাষ্ট্র ভাষা আন্দোলন সংগ্রামে  গ্রেফতার হয়েছিল। ছিলেন জাতীয় শ্রমিক ছিলন কেন্দ্রীয় সভাপতি। সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলিম উদ্দীন বিগত ২০১৫ সালের ১৮ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দপুর শহরে নতুনবাবুপাড়া বি-জামান রোড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী,এক ছেলে ও তিন মেয়ে রেখেন গেছেন। তাঁর সহধর্মিনী রাবেয়া আলীম বর্তমান জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। তাঁর  বড় ছেলে একেএম রাশেদুজ্জামান রাশেদ পেট্টো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তিনি দীর্ঘদিন রাশিয়ায় কর্মরত ছিলেন। বড় মেয়ে আক্তারী জামান ডলি  ঢাকা ইডেন মহিলা কলেজের অধ্যাপনা করছেন এবং ছোট দুই মেয়ে আশা জামান ও আজমেরি জামান যুক্তরাষ্ট্র প্রবাসী।  

     

    সর্বশেষ সংবাদ
    1. ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা
    2. আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
    3. আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই
    4. কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
    5. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    6. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    7. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সর্বশেষ সংবাদ
    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    ভাড়া ১৫০ টাকা বেশি নেয়ায় জরিমানা ৫০ হাজার টাকা

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    আদমদীঘি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েন উদ্দিন আর নেই

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬