Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • লক্ষ্মীপুরে তাহের হত্যা মামলার সব আসামি খালাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৮:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৮:১৯

    আরো খবর

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    লক্ষ্মীপুরে তাহের হত্যা মামলার সব আসামি খালাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৮:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ১৮:১৯

    লক্ষ্মীপুরে তাহের হত্যা মামলার সব আসামি খালাস

    লক্ষ্মীপুরে তাহের হত্যা মামলার এজাহারভুক্ত ২০ আসামিকেই খালাস দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

    জজ আদালতের সরকারি কৌঁশুলি (পিপি) জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

    পিপি জসিম উদ্দীন জানান, রাতের অন্ধকারে হত্যাকাণ্ড ঘটেছে। এতে সাক্ষীরা অপরাধীদের দেখেননি। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে এজাহারে উল্লিখিত আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন। এ জন্য বিজ্ঞবিচারক তাদের খালাস দিয়েছেন। রায়ের সময় আদালতে সাত আসামি উপস্থিত ছিলেন।

    স্থানীয় সূত্র জানায়, নিহত তাহের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সন্ত্রাস বাহিনীর প্রধান মৃত নুর হোসেন শামীমের সেকেন্ড-ইন কমান্ড ছিলেন। ২০১২ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে শামীমের দত্তপাড়ার শ্রীরামপুর গ্রামের বাড়িতেই তাহেরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

    পর দিন তাহেরের বাবা ফজলুল করিম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অচেনা ১০ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

    আসামিদের মধ্যে দুজন বিএনপি নেতা ও বাকিরা স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছিলেন। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন বাহিনীর প্রধান শামীম।

    ২০১৩ সালের ১৫ মে শামীম পার্শ্ববর্তী দীঘলি ইউনিয়নের আরেক সন্ত্রাসী বাবুল বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

    আদালত ও এজাহার সূত্র জানায়, হত্যা মামলায় পুলিশি তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগের কোনো সত্যতা মেলেনি। এতে মামলার পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী আলাউদ্দিন আদালতের এজাহারভুক্ত আসামিদের নির্দোষ উপস্থাপন করে প্রতিবেদন জমা দেন। এতে বাদী ফজলুল করিম সন্তোষ ছিলেন না। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।

    তদন্ত শেষে তখন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) বসু দেব শীল এজাহারভুক্ত ১৭ আসামি ও আরও তিন আসামির নাম উল্লেখ করে ২০১৫ সালের ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে। এর ভিত্তিতে দীর্ঘ শুনানি ও ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। সাক্ষীদের সাক্ষী অনুযায়ী আসামিরা নির্দোষ প্রমাণিত হয়। বৃহস্পতিবার আদালতের বিচারক তাদের খালাস প্রদান করে।

    সর্বশেষ সংবাদ
    1. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    2. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    3. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    4. সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    5. একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার
    6. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    7. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬