Journalbd24.com

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জয়পুরহাট ও টাঙ্গাইলে দুই বিচারককে হত্যার হুমকি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১০:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১০:২৯

    আরো খবর

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    জয়পুরহাট ও টাঙ্গাইলে দুই বিচারককে হত্যার হুমকি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১০:২৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২১ ১০:২৯

    জয়পুরহাট ও টাঙ্গাইলে দুই বিচারককে হত্যার হুমকি

    জয়পুরহাট ও টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দুই বিচারককে হত্যার হুমকি দিয়ে ‘তালেবান’ ও ‘জঙ্গি সংগঠন’ পরিচয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে জয়পুরহাটের বিচারককে মাথায় তালেবান পাগড়ি পরতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আদালতের আশপাশে পুলিশ থাকলে তাদেরও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার ডাকযোগে এ দুটি চিঠি আসে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

    জয়পুরহাট : জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান’ পরিচয়ে পাঠানো চিঠিতে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। আদালতে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। পাগড়ি না পরলে আদালতে যেতে দেওয়া হবে না। হামলার শিকার হতে হবে। আদালতের আশপাশে পুলিশ থাকবে না। থাকলে তাদের পাখির মতো মারব।’

    এ ঘটনায় বিচারক মো. রুস্তম আলীর পক্ষ থেকে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

    জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত করার জন্য সদর থানার ওসি একেএম আলমগীর জাহানকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    ওসি একেএম আলমগীর জাহান বলেন, চিঠির প্রেরক হিসাবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার আশরাফ আলী উল্লেখ করা হয়েছে। তবে চিঠিতে দেওয়া ঠিকানা অনুযায়ী তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, চিঠিটি পড়ে এবং এর ভাষা ও লেখা দেখে মনে হয়েছে ক্লাস এইট নাইনে পড়া কারও লেখা এটি।

    টাঙ্গাইল : টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে হত্যার হুমকি দিয়ে ‘জঙ্গি সংগঠন’ নামে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা জঙ্গি সংগঠনের লোক। আমরা যখন যাকে টার্গেট করি তাকে হত্যা করি। এটাই আমাদের পেশা। এবার আপনাকে হত্যার পালা। কারণ আপনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসার পর অনেক মামলার রায় দিয়েছেন। তাতে আমাদের লোকজনের বড় ধরনের ক্ষতি হয়েছে।’

    এতে আরও বলা হয়, বিচারককে হত্যা করতে ব্যর্থ হলে তার ঘনিষ্ঠ স্বজন আউট সোর্সিং হিসাবে প্রসেস সার্ভার পদে চাকরিরত এক ছেলেকে জবাই করা হবে। চিঠিতে প্রেরকের স্থানে জুবায়ের রহমান লেখা হয়েছে।

    এ ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বিচারক খালেদা ইয়াসমিনসহ তার পরিবারের লোকজন। তিনি জানান, চিঠি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে বিচারক খালেদা ইয়াসমিন ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাবের সব টিম বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।

     

    বিষয়:
    সারাদেশ

    সংশ্লিষ্ট সংবাদ: সারাদেশ

    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১৩ মে, ২০১৯
    ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আজ
    ২৫ মে, ২০১৯
    প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে তিন জেলায় গ্রেপ্তার ৩১
    ১০ জুন, ২০১৯
    সারাদেশে ঈদযাত্রায় এখন পর্যন্ত নিহত ১৪২,আহত ৩২৪
    ১৫ জুন, ২০১৯
    ঈদযাত্রায় দুর্ঘটনায় নিহত ২৯৮, আহত ৮৬০
    ১৯ জুন, ২০১৯
    সারা দেশে প্রায় ৩৬ লাখ মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
    সর্বশেষ সংবাদ
    1. রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    2. রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
    3. সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা
    4. সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
    5. একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার
    6. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    7. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই 
মেশিন বিতরণ

    রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    রানা প্লাজার ‘সাহসী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার

    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬