Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৫

    আরো খবর

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৪:৩৫

    বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

    পার্কে বেড়াতে আসা লোকজনকে হয়রানী ও চাঁদাবাজির অভিযোগে বগুড়া সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

    শনিবার রাতে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। বগুড়া সদর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মোস্তফা ও কনস্টেবল (ড্রাইভার) মাহিদুর রহমানকে প্রত্যাহার করা হয়।

     এর আগে শুক্রবার রাতে পুলিশ সুপারের আদেশে তাদেরকে থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

    অনুসন্ধানে জানা যায়, শুক্রবার রাত ৯টার পরে এএসআই মোস্তফা ও ড্রাইভার কনস্টেবল মাহিদুর মোটরসাইকেলযোগে থানা থেকে ৭ কিলোমিটার দূরে মম ইন ইকো পার্কে যান। সাদা পোশাকে থাকা দুই পুলিশ পার্কে মোটরসাইকেল নিয়ে বেড়াতে আসা লোকজনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আটক করে দুই হাজার টাকা দাবি করেন তারা। এ নিয়ে মোটরসাইকেল আরোহীদের সাথে দুই পুলিশের তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায় অন্যান্য লোকজন দুই পুলিশ সদস্যকে ঘেরাও করেন। খবর পেয়ে মম ইন ইকো পার্কের কর্মকর্তারা এসে দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে থানায় পাঠিয়ে দেন। পরে বিষয়টি পুলিশেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রাতেই তাদেরকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

    প্রত্যাহার হওয়া এএসআই আব্দুল্লাহ আল মোস্তফা এ বিষয়ে জানান, তারা মোটরসাইকেলযোগে মম ইন ইকো পার্কের ভিতর দিয়ে পল্লী মঙ্গল যাচ্ছিলেন। পার্কের মধ্যে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এসময় তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এমন সময় কিছু লোকজন আমাদেরকে চিনতে না পেরে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পরিচয় দেয়া হলে তারা চলে যান এবং মোটরসাইকেল আরোহী তিনজনকেও ছেড়ে দেয়া হয়।

    বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ডিউটির বাহিরে কাউকে না জানিয়ে তারা মম ইন পার্কে যান। সেখান থেকে একটি অভিযোগ আসায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগটির সত্যতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬