Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সামাজিক সমস্যা নিরসনে বগুড়ায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৯

    আরো খবর

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    সামাজিক সমস্যা নিরসনে বগুড়ায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২২:৩৯

    সামাজিক সমস্যা নিরসনে বগুড়ায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

    সহিংস উগ্রবাদের মতো সামাজিক নানা সমস্যা ঐক্যবদ্ধভাবে নিরসনকল্পে বগুড়ায় পল্লী উন্নয়ন প্রকল্প (পিইউপি) এর আয়োজনে এবং রুপান্তরের সহযোগিতায় সোমবার দিনব্যাপী শহরের ওয়াইএমসিএ স্কুলের সভাকক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাস এর অর্থায়নে ‘মোবিলাইজেশন অফ ডিস্ট্রিক্ট মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম’ শিরোনামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান। পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত (সাঈদ) এর সার্বিক তত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বগুড়া সদর নুরুল ইসলাম।

    তিনি তার বক্তব্যে বলেন, বেকারত্বের হার কমিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও তথ্যপ্রযুক্তির নেতিবাচক ব্যবহার বন্ধ করে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে। তাহলেই সহিংস উগ্রবাদের মতো সমস্যাগুলোকে অনেকটাই মোকাবেলা করা সম্ভব।

    পিইউপি বগুড়ার কর্মসূচী সমন্বয়কারী শেখ আবু রাহাত মো: মাসরুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, সাবেক জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, মানবাধিকার কর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার সমুদ্র হক, শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সদরের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, সাবেক নারী কাউন্সিলর কানিজ রেজা, ব্লাস্ট বগুড়ার সমন্বয়কারী এ্যাড. আশরাফুন নাহার স্বপ্না, সাংস্কৃতিককর্মী নিভা সরকার, ইমাম আবুল কালাম আজাদ এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত র্ছিলেন পিইউপি বগুড়ার প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিনসহ জেলার নানা শ্রেণী পেশার মানুষ।

    সভা পরবর্তী বগুড়ায় সহিংস উগ্রবাদসহ সামাজিক নানা সমস্যা নিরসনে সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে প্রাথমিকভাবে একটি জেলা কমিটি গঠন করা হয়েছে যা পরবর্তীতে নানা কার্যক্রম গ্রহণ ও পরিচালনা করবে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬