Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে টেলিফোন কোড ও গ্রাহকের নম্বর পরিবর্তন হচ্ছে
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৯

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    সৈয়দপুরে টেলিফোন কোড ও গ্রাহকের নম্বর পরিবর্তন হচ্ছে

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২১ ১৩:৩৯

    সৈয়দপুরে টেলিফোন কোড ও গ্রাহকের নম্বর পরিবর্তন হচ্ছে

    উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরের টেলিফোন কোড ও গ্রাহকদের নম্বর পরিবর্তন হচ্ছে।

    রোববার থেকে টেলিফোনের কোড ও গ্রাহকদের নম্বর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এখন  থেকে এখানকার সকল ল্যান্ড টেলিফোনের গ্রাহকের টেলিফোন কোড হবে রাজধানী ঢাকার ন্যায় ০২। আর টেলিফোন গ্রাহকদের নম্বর আগের পাঁচ ডিজিটের পরিবর্তনে ১১ ডিজিটের হবে।

    সৈয়দপুর টেলিফোন এক্সচেঞ্জ সংশ্লিষ্ট সূত্রে জানা  গেছে, গোটা দেশে একই নেটওয়ার্ক ও কলরেটে কথা হলেও টেলিফোন এলাকা কোড এবং নম্বর ছিল ভিন্ন ভিন্ন। অর্থাৎ রাজধানী ঢাকার টেলিফোনের এলাকা কোড  ছিল ০২,  সৈয়দপুর ০৫৫২৬, নীলফামারী ০৫৫১, রংপুর ০৫২১, বগুড়া ০৫১, দিনাজপুর ০৫৩১।  আর ঢাকার টেলিফোন নম্বর ছিল ১১ ডিজিটের এবং সৈয়দপুরের ছিল পাঁচ ডিজিটের। এতে গ্রাহকেরা সৈয়দপুরের বাইরে টেলিফোনে কল করতে গিয়ে মারাত্মক সমস্যার সম্মূখীন হতেন। গ্রাহকরা নিজের উপজেলা কিংবা জেলার বাইরে অন্য উপজেলা কিংবা জেলায় নির্দিষ্ট কোড নম্বর ব্যতিরেকে টেলিফোনে কথা বলতে পারতেন না। বর্তমানে  টেলিফোনে কথা বলতে গ্রাহকদের আর এ  কোডের সমস্যায় পড়তে হবে না। এ কোড সমস্যা দূরীকরণ এবং  উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহন করেছে বিটিসিএল কর্তৃপক্ষ। এখন থেকে পুরো বাংলাদেশ একই নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। এতে করে টেলিফোন গ্রাহকরা পুরো দেশে একই কোড (০২) নম্বর ব্যবহৃত হবে। আর এ জন্য বিটিসিএলের সৈয়দপুর টেলিফোন এক্সচেঞ্জেটিতে অত্যাধুনিক  সব যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হয়েছে ইতিমধ্যে। এখন এ এক্সচেঞ্জের নাম মর্ডানাইজেশন অব টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক ফর ডিজিটাল কানেক্টিভিটি (এমওটিএন)। সৈয়দপুরে গ্রাহকদের নম্বরগুলো হবে ০২- ৫৮৯৯৫৬৯০০ থেকে ০২-৫৮৯৯৫৯৩৯৫ নম্বর পর্যন্ত। অর্থাৎ কোড নম্বরসহ মোট ১১ ডিজিটের টেলিফোন নম্বর পাবেন এখানকার সকল টেলিফোন গ্রাহকেরা। সর্বমোট দুই হাজার চার শত ৯৬ জন গ্রাহক এই নেটওয়ার্কের টেলিফোন সংযোগ সুবিধা পাবেন। যদিও  সৈয়দপুর বিটিসিএলের আওতায় বর্তমানে গ্রাহক সংখ্যা রয়েছেন এক হাজার এক শ' জন। 

    এদিকে, গত  রোববার (৩ অক্টোবর) থেকে গ্রাহকদের নম্বর পরিবর্তনের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ২০টি টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়। পর্যায়ক্রমে চলতি মাসের এখনকার সকল টেলিফোন গ্রাহকদের নম্বর পরিবর্তিত হবে।

    বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নীলফামারীর সহকারী ব্যবস্থাপক  মো. আব্দুল হান্নান জানান, পুরো বাংলাদেশে একই  নেটওয়ার্ক ও একই কোডের আওতায় আনতে এ উদ্যোগ। এখন  থেকে আর এখানকার  টেলিফোন গ্রাহকেরা কোড  নম্বর নিয়ে  কোন রকম সমস্যায় সম্মূখীন হবেন না। 

    তিনি আরো জানান, বিটিসিএলের টেলিফোনে গ্রাহকেরা বাংলাদেশের যে কোন জায়গায় ভ্যাট, ট্যাক্সসহ মাত্র ১৭৩ টাকায় ইচ্ছেমতো সময় ধরে সীমাহীনভাবে বলতে পারছেন। আর  গ্রাহকেরা তাদের টেলিফোন থেকে মোবাইলে নম্বরে ভ্যাট ট্যাক্সসহ প্রতি মিনিট মাত্র ৫৯ পয়সা কথা বলার সুযোগ পাচ্ছেন। 

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬