Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিশু অধিকার সপ্তাহে বগুড়ায় এনসিটিএফ এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:২৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:২৩

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    শিশু অধিকার সপ্তাহে বগুড়ায় এনসিটিএফ এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:২৩
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২১ ২১:২৩

    শিশু অধিকার সপ্তাহে বগুড়ায় এনসিটিএফ এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী অনুষ্ঠিত

    শিশুর জন্যে বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ স্লোগানে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বগুড়ায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়ার আয়োজনে শনিবার সকালে শিশু একাডেমী প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ৫ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় চিত্রাঙ্কণের বিষয় ছিল আমরা শিশুরা কেমন আছি; করোনাকালীন সময়ে শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা এবং বাল্যবিবাহ শীর্ষক অঙ্কণ যেখানে স্বাস্থ্যবিধি মেনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন যার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে ১০ই অক্টোবর।

    এছাড়া একই দিন এনসিটিএফ বগুড়ার নেতৃবৃন্দরা বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে শিশু একাডেমী প্রাঙ্গণে সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করেন। যেখানে শিশুদের পক্ষে এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমাদ এক লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপকহারে বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম বিএসএফ এর তথ্যমতে বিগত বছরের তুলনায় এবছর শিশু নির্যাতন ও বাল্যবিবাহের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জানুয়ারী থেকে অক্টোবর-২১ পর্যন্ত সারাদেশে মোট ২ হাজার ৪’শ ৮৬ জন শিশু বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার হয়েছে যা অত্যন্ত দু:খজনক ও উদ্বেগের বিষয়। এছাড়াও করোনাকালীন সময়ে দেশে পূর্বের তুলনায় ১৩% বেশি শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে যেখানে উত্তরাঞ্চলেই এই হার বেশি।

    সভায় এনসিটিএফ বগুড়ার পক্ষে শিশু নেতৃবৃন্দরা দেশব্যাপী শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে সাংবাদিকদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং একই সাথে সকলকে ঐক্যবদ্ধ শক্তিতে এগিয়ে আসার আহ্বানও জানান শিশুরা।

    দিনব্যাপী কর্মসূচীতে এসময় আরো উপস্থিত ছিলেন এনসিটিএফ বগুড়ার সহ-সভাপতি যারিন সুবাহ্, সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক, সাংগঠনিক সম্পাদক অনিক হাসান অভি, শিশু গবেষক যথাক্রমে মালিহা ইসলাম ও প্রিতম হাসান, শিশু সাংবাদিক যথাক্রমে সানজিদা আজমির ও আব্দুল্লাহ আল সিহান, চাইল্ড পার্লামেন্ট সদস্য যথাক্রমে তাবাচ্ছুম নাহার দিয়া ও মাহমুদ আল জিহাদ। উল্লেখ্য, শিশু অধিকার বাস্তবায়ন, শিশুদের দাবি আদায় এবং শিশু অধিকার পরিস্থিতি পরিবীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে এনসিটিএফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল পার্টনার অপরাজেয় বাংলাদেশ এবং ইয়েস বাংলাদেশের মাধ্যমে সারাদেশে একযোগে কাজ করে চলেছে।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬