Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় বাইসাইকেল উপহার পেল ২০ শিশু
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১৬:০১
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১৬:০১

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    বানারীপাড়ায় বাইসাইকেল উপহার পেল ২০ শিশু

    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১৬:০১
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১ ১৬:০১

    বানারীপাড়ায় বাইসাইকেল উপহার পেল ২০ শিশু

    বরিশালের বানারীপাড়ায় একটানা ৯০ দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করায় ২০ জন শিশুকে হাজী আব্দুল কাদের বেপারীর পরিবারের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

    মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ নুর জামে মসজিদ প্রাঙ্গনে হাজী আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২  আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি যত্নশীল ও  উৎসাহিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এ রকম উপহারের ব্যবস্থা করার জন্য সাধুবাদ জানাই । নিজ ধর্মের প্রতি অনুরাগী হওয়া প্রত্যেকটা মানুষেরই ঈমানের প্রতিফলন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন,  উপজেলা আওয়ামী লীগের সদস্য  ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল হক টুকু'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমম রায় সুমন ,সাবেক সদস্য মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল ,সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন সোহেল ও  শাকিল সুমন প্রমুখ। এছাড়াও চাখার ইউনিয়নের বিভিন্ন  মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন ।   

    উপহারপ্রাপ্তরা হলো মো. আমিনুল ইসলাম, আব্দুর রহমান, মো.ইমারল, মো.ইব্রাহিম হোসেন রাব্বী, মো.রাজু, মো.রানা, মো.সালমান, মো.ইয়াসিন, মো.শাহাদাত, মো.সাজিত মাহমুদ, মো.সাব্বির, মো.নাঈম, মো. রিফাত. মো.মারুফ ,মো. মাহির ইসলাম, মো.শামিম হাওলাদার, মো.রাফি, মো.সাগর হাওলাদার, মো.হাফিজুর রহমান শাওন ও মো.ছিফাত।

    প্রসঙ্গত,হাজী আব্দুল কাদের বেপারীর ছেলে সৌদি প্রবাসী মো. জাকির হোসেন শিশু-কিশোরদের মাঝে উপহার হিসেবে এ বাইসাইকেল প্রদান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন,  শিশু-কিশোরদের মসজিদমুখী করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে এবং আদর্শ প্রজন্ম গড়ে ঊঠবে। এদিকে ব্যতিক্রমী এই উদ্যোগ প্রসঙ্গে চাখার ইউনিয়নের বাঘরা বাইতুন্ নুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইয়াসিন বলেন, নামাজে উৎসাহ প্রদানে উপহার দেওয়ার ঘোষণার পরে শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। তারা নিয়মিত মসজিদে এসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে। শৈশব ও কৈশোরকাল থেকে শিশুদের মাঝে ধর্মীয় চেতনা জাগ্রত করতে পারলে পরবর্তীতে তারা নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন। অপরদিকে এমন উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনসহ স্থানীয় সচেতন মহল। তারা এ ব্যতিক্রমধর্মী মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। 

     

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬