Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে নবনির্মিত পৌরসভা কমিউনিটি সেন্টারের উদ্বোধন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১৮:০০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১৮:০০

    আরো খবর

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে নবনির্মিত পৌরসভা কমিউনিটি সেন্টারের উদ্বোধন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১৮:০০
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১ ১৮:০০

    সৈয়দপুরে নবনির্মিত পৌরসভা কমিউনিটি সেন্টারের উদ্বোধন

    শুক্রবার দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে এটির শুভ উদ্বোধন করেন।

    নবনির্মিত সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে দ্বিতীয়তলায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন নীলফামারী - ৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আহসান আদেলুর রহমান আদেল, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দীন আহমেদ, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম। 

    এতে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. অলিউল্লাহ্, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, পৌরসভার প্যানেল মেয়র - ১ মো. শাহিন হোসেনসহ সকল কাউন্সিলর, সচিব মো. সিদ্দিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন।

    এর আগে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে চত্বরে এসে পৌঁছলে পুলিশের একটি সুসজ্জিত দল মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে শহরের পুরাতন বাবুপাড়া ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদ্রে শিক্ষার্থীরা সেখানে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। 

    পৌরসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দাতা সংস্থা আইডিএ এর অর্থায়নে এ কমিউনিটি সেন্টারটি নির্মাণে আট কোটি ৭১ লাখ ১৮ হাজার ৩২৫ টাকা ব্যয় হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস (এমজিএসপি) প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয়। পাঁচতলা বিশিষ্ট এ কমিউনিটি সেন্টারের নিচতলায় সম্মেলন কক্ষ, দ্বিতীয় ও তৃতীয় তলায় কমিউনিটি সেন্টার, চতুর্থ তলায় আট কক্ষের গেস্ট হাউজ এবং পঞ্চম তলায় রয়েছে গণগ্রন্থাগার। কমিউনিটি সেন্টারে লোকজনের উঠানামার জন্য আধুনিক লিফটসহ পুরো ভবনটি আধুনিক সুযোগ সুবিধায় সুসজ্জিত করা হয়েছে। দৃষ্টিনন্দন ও আধুনিক এ কমিউনিটি সেন্টার উদ্বোধনের মধ্যদিয়ে উত্তর জনপদের জনবহুল ও বাণিজ্য প্রধান সৈয়দপুর শহরের কমিউনিটি সেন্টারের অভাব  অনেকাংশে দূর হলো। 

     

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬