Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিবগঞ্জে ১৯ বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামীলীগ
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৫:৪৮
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৫:৪৮

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    শিবগঞ্জে ১৯ বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামীলীগ

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৫:৪৮
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১ ১৫:৪৮

    শিবগঞ্জে ১৯ বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় আওয়ামীলীগ

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন অনেকেই। এসব বিদ্রোহী প্রার্থী নিয়ে স্থানীয় আওয়ামীলীগ এর নেতা কর্মীরা বিভক্ত হয়ে পরেছেন। বিদ্রোহীদের নিয়ে অনেকটাই বেকায়দায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। এ নিয়ে সঙ্কিত আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থীরাও।

    খোজ নিয়ে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে ১৯ জন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।  বিদ্রোহী প্রার্থীদের সবাই স্থানীয় ভাবে আওয়ামীলীগ অথবা যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দ্বিতীয় ধাপে এই নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ১১ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ১১ জনকে। এর বাহিরে দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছে। তারা স্বতন্ত্র হিসেবে মনোননপত্র দাখিল করলেও মুলত আওয়ামীলীগ প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থীর ভুমিকায় আছে।

    জানা গেছে, ময়দানহাটা ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় দলীয় মনোনয় পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এসএম রূপম। এখানে স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী হয়েছেন এক নারীসহ ০৫ জন। তারা হলেন, আওয়ামীলীগ নেতা মেজবাউল আলম, আব্দুস ছামাদ, যুবলীগ নেতা খন্দকার মোঃ মাহবুব মোর্শেদ, যুব মহিলা লীগের নেত্রী মোছাঃ শাহানা খাতুন ও যুবলীগের বহিস্কৃত নেতা আবু জাফর। কিচক ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির চৌধুরী। বিদ্রোহী হয়েছেন আওয়ামীলীগ নেতা মোমিনুল ইসলাম চৌধুরী লিটন। আটমূল ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিজান, বিদ্রোহী হয়েছেন আওয়ামীলীগের বেলাল হোসেন। পিরব ইউনিয়ন দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুল করিম। বিদ্রোহী হয়েছেন আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক মন্ডল ও প্রয়াত আওয়ামীলীগ নেতা মকবুল হোসেনের ছেলে আসিফ মাহমুদ মিল্টন ও তার স্ত্রী শামীমা আক্তার। বুড়িগঞ্জ ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন রেজাউল করিম চঞ্চল, তহার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, শিবগঞ্জ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল ইসলাম শহিদ। তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন রাকিব আকন্দ নামের এক যুবক। দলে কোন পদ না থাকলেও তিনজনের মধ্যে তার নাম ছিল। বিহার ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ নেতা মোনায়েম হোসেন ইকবাল। যুবলীগ নেতা মতিউর রহমান মতিন। রায়নগর ইউনিয়নে দলীয় মনোনয়ন পেয়েছে শাহজাহান কাজী, তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যুবলীগ নেতা তাজুল ইসলাম। সৈয়দ পুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন মাহাতাব উদ্দিন। তার বিরুদ্ধো প্রার্থী হয়েছেন ছাত্রলীগ নেতা ছানোয়ারুল ইসলাম। দেউলী ইউনিয়নে নৌকার মনোয়ন পেয়েছে জাহেদুল ইসলাম। তার বিরুদ্ধো বিদ্রহী হয়েছেন যুবলীগনেতা ও বর্তমান চেয়ারম্যন আব্দুল হাই প্রধান, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সরকার টুটুল। পিরব ইউনিয়নে দলীয় প্রার্থী আব্দুল করিম বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে বলেন, আমার ইউনিয়নে ২ জন বিদ্রাহী প্রার্থী রয়েছে। বিষয়টি দলের নেতাদের মৌখিক ভাবে জানানো হয়েছে। শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, দলীয় সিদ্ধান্তের বাহিরে যারা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনহতে যাচ্ছে। এদের মধ্যে গত ২৬ শে অক্টোব^র মনোনয়ন পত্র প্রত্যাহারের দিনে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে ৬ জন। তারা হলেন কিচক ইউনিয়নে মোমিনুল ইসলাম লিটন চৌধুরী , ময়দানহাটা ইউনিয়নে মাহবুব মোর্শেদ, শাহানা পারভীন, মেজবাউল হক, রায়নগর ইউনিয়নে তাজুল ইসলাম, বিহার ইউনিয়নে মোনায়েম হোসেন ইকবাল।  এখনও মাঠে রয়েছে ১৩ জন বিদ্রোহী প্রার্থী।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬