Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার হলো আরো দুটি গাড়ি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১ ১৫:১৪

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার হলো আরো দুটি গাড়ি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১ ১৫:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১ ১৫:১৪

    পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্ধার হলো আরো দুটি গাড়ি

    মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় কাত হওয়া রো রো ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া যানবাহনের মধ্যে আরো একটি মোটরসাইকেল ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

    আজ শনিবার সকাল ১০টায় উদ্ধারকারী হামজা চতুর্থ দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও বেলা পৌনে ১১টার দিকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তিনদিনের উদ্ধার অভিযানে ১২ যানবাহন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ হামজা আরো একটি মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান উদ্ধার করেছে। হামজার সঙ্গে যানবাহন উদ্ধারে যুক্ত হয়েছে উদ্ধারকারী জাহাজ রুস্তম।

    ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১৩টি যানবাহন ও দুটি মোটরসাইকেল উদ্ধার হলো। এখনও পানির নিচে রয়েছে একটি গাড়ি। সেটি উদ্ধার হলেই শেষ হবে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারকাজ।

    এর আগে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। শনিবার সকাল ৮টা থেকে ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

    গতকাল শুক্রবার সন্ধ্যায় রুস্তম উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলেও শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে জাহাজটি দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। এর কিছুক্ষণ পর উদ্ধার অভিযান শুরু করে জাহাজটি।

    বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

    পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত জাহাজ হামজা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধার করে। পরে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তৃতীয় দিনে শুক্রবার সকাল 8টা থেকে রাত ৯টা পর্যন্ত ডুবে যাওয়া ফেরির ভেতর থেকে তিনটি যান উদ্ধার করতে সক্ষম হয় হামজা।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬