Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সকাল থেকে বন্ধ রয়েছে বাস-পণ্য পরিবহন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২১ ১২:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২১ ১২:১৮

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    সকাল থেকে বন্ধ রয়েছে বাস-পণ্য পরিবহন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২১ ১২:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০২১ ১২:১৮

    সকাল থেকে বন্ধ রয়েছে বাস-পণ্য পরিবহন

    ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন।

    ফলে আজ সকাল ৬টা থেকে সারা দেশে বন্ধ রয়েছে বাস চলাচল। একইভাবে সারা দেশে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে।

    এদিকে, গতকাল বৃহস্পতিবার ডিজেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানোর জন্য বাস মালিক সমিতি থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দেওয়া হয়েছে। আগামী রবিবার (৭ নভেম্বর) বিকেলে এ নিয়ে বাস মালিকদের সঙ্গে বিআরটিএর বৈঠক হবে।

    জানা গেছে, লোকসান কমানো এবং ভারতে পাচার রোধ করতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

    বিশেষজ্ঞরা বলছেন, ডিজেল-কেরোসিনের দাম বাড়ায় নিশ্চিতভাবেই পরিবহন খরচ বাড়বে। আর পরিবহন খরচ বাড়লে পণ্যের দামে এর প্রভাব পড়বে। করোনার কারণে দেশের সাধারণ মানুষের আয়ের ওপর ব্যাপক প্রভাব পড়েছে। বহু মানুষ কাজ হারিয়েছে, অনেকের ব্যবসাও বন্ধ হয়েছে। এর বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই জ্বালানি তেলের এই দামের প্রভাব সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করবে।

    জানা গেছে, ডিজেলের দাম বাড়ার কারণে ঢাকাসহ দেশের কয়েক স্থানে গতকালই যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করেছে বেশ কিছু পরিবহন কম্পানি। ঢাকার অনেক পথে গতকালই বেশি ভাড়া নিয়েছে কিছু পরিবহন।

    বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ কালের কণ্ঠকে বলেন, 'আমরা কেন্দ্রীয়ভাবে কোনো ধর্মঘটের ডাক দিইনি। বাস চালানো হবে কি না সে বিষয়ে প্রতিটি জেলায় আলাদাভাবে মালিকরা সিদ্ধান্ত নেবেন। তবে ডিজেলের দাম বাড়ায় বেশির ভাগ মালিকই বাস চালাতে রাজি না।'

    গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মো. মজুমদার বলেন, 'কাল (আজ) সকাল ৬টা থেকে সারা দেশে সব ধরনের পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। ডিজেলের এমন মূল্য দিয়ে পণ্য পরিবহনের গাড়ি চালানো সম্ভব নয়।'

    বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, 'বাসের ভাড়া বাড়াতে বাস মালিকরা একটি চিঠি দিয়েছেন। আগামী রবিবার বিকেল ৩টায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।' বাসের ধর্মঘট নিয়ে তিনি বলেন, 'আমি যত দূর জানি, কোনো ধর্মঘট হচ্ছে না। একদিকে ধর্মঘট চলবে আর অন্যদিকে ভাড়া বাড়ানোর আলোচনা হবে; দুটি একসঙ্গে হতে পারে না।' 

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬