Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া প্রেসক্লাব সভাপতির সঙ্গে অসদাচরণ, এসআই ক্লোজড
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৭:০১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৭:০১

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    বগুড়া প্রেসক্লাব সভাপতির সঙ্গে অসদাচরণ, এসআই ক্লোজড

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৭:০১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ১৭:০১

    বগুড়া প্রেসক্লাব সভাপতির সঙ্গে অসদাচরণ, এসআই ক্লোজড

    বগুড়া প্রেসক্লাবের সভাপতির সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ এবং ভূয়া নম্বর প্লেট ব্যবহার করে মাইক্রোবাস চালানোর ঘটনায় বগুড়া সদর থানার এক উপ-পরিদর্শককে(এসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত(ক্লোজড) করা হয়েছে।

    সেইসঙ্গে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবেন বলে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানিয়েছেন। ইতিমধ্যে ওই এসআইয়ের ব্যবহার করা মাইক্রেবাসটি পুলিশ জব্দ করেছে।

    ক্লোজড পুলিশের এসআই গোলাম রসুল দু’মাস আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়া সদর থানায় এসে যোগ দেন।

    জানা গেছে, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন রবিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবে যাচ্ছিলেন। পথিমধ্যে চকযাদু রোডে দৈনিক করতোয়া অফিসের সামনে তিনি যানজটে আটকা পড়েন। এসময় দেখতে পান সামনে রাস্তার ওপরে সাদা রঙের একটি মাইক্রেবাস দাঁড় করিয়ে রাখার কারণে যানজট সৃষ্টি হয়েছে। তিনি মোটরসাইকেল নিয়ে সামনে গিয়ে গাড়ি চালককে মাইক্রোবাসটি সামনের দিকে এগিয়ে নিতে বলেন। এতে চালকের আসনে থাকা সাদা পোশাকের ব্যক্তি ক্ষিপ্ত হয়ে মাইক্রোবাসের ভেতর থেকেই প্রেসকক্লাবের সভাপতির মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এতে ব্যর্থ হয়ে ওই ব্যক্তি ফিল্মি কায়দায় মাইক্রেবাসের দরজা লাথি দিয়ে খুলে নেমে গিয়ে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেন। ঘটনার আকস্মিকতায় প্রেসক্লাব সভাপতিসহ পথচারিরা হতভম্ব হয়ে পড়েন। এসময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে গাড়ি সরিয়ে নিতে বলার কারণে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। পরিস্থিতির বিষয়টি প্রেসক্লাব সভাপতি তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরিকে অবহিত করলে ওই ব্যক্তি চাবি ফিরিয়ে দিয়ে চলে যান।

    বিষয়টি বগুড়ায় কর্মরত সংবাদ কর্মিরা জানার পর পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বিষয়টির প্রতিবাদ ও বিচার দাবি করে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। ইতিমধ্যে কয়েকজন সংবাদ কর্মি পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তির ব্যবহৃত মাইক্রোবাসের নম্বর (ঢাকা-মেট্রো-চ-৭১-৩২৭৩) বিষয়ে বিআরটিএ-তে গিয়ে সন্ধান করেন। বিআরটিএ’র দফতর থেকে জানানো হয়, তাদের অনলাইন সার্ভারে এ নাম্বারের গাড়ির কোনতথ্য নেই। কারণ ‘চ-৭১’ সিরিয়ালের কোন গাড়ির রেজিস্ট্রেশন বিআরটিএ-তে হয়নি। যদিও বগুড়ার ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম জানিয়েছেন চ সিরিয়ালের গাড়ি সাধারণত অ্যাম্বুলেন্সে ব্যবহৃত হয়, তবে ওই নম্বরটি আদৌ সঠিক কি-না তা যাচাই করতে গাড়িটি জব্দ করা হয়েছে।

    বগুড়া পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর পুলিশ সুপার পুরো বিষয় জানার পর তাৎক্ষণিক গোলাম রসুল নামে ওই এসআইকে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। সেইসঙ্গে ওই পুলিশ সদস্যের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি পুরো ঘটনা খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা নিতে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরির নেতৃত্বে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেন। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে পুলিশ সুপার সাংবাদিক নেতৃবৃন্দকে জানান।

    এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) পৃথক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে পুলিশ পরিচয়ে এমন আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলা হয়, এমন ঘটনার যথাযথ বিচার না হলে সাংবাদিকদের সঙ্গে পুলিশের যে সম্পর্ক তার অবণতি হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের ওই এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

    বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, এসএম কাওছার, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লবসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাহী পরিষদের সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, এএইচএম আকতরুজ্জামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জেএম রউফসহ নির্বাহী পরিষদ সদস্যগণ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬