Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা পদক্ষেপ তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী
    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ০০:০৬
    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ০০:০৬

    আরো খবর

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা পদক্ষেপ তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ০০:০৬
    দিনাজপুর প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২১ ০০:০৬

    সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা পদক্ষেপ তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

    সীমান্ত হত্যা বাংলাদেশ-ভারত উভয় দেশের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং প্রত্যাশিত নয়। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যদি তাদের উপর হামলার কোন শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোন অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাইনা। 

    দিনাজপুর রায়সাহেবাড়ী এলাকায় সোমবার ১৫ নভেম্বর সকালে অবস্থিত বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দিরের পাশের্^ ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন। 

    তিনি আরও বলেন, আমরা যদি পরিসংখ্যান বিবেচনায় নেই তাহলে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সীমান্ত হত্যা অনেক কমেছে। সীমান্তে যেকোনো হত্যাকান্ড অথবা আহতের ঘটনায় উভয় দেশের জন্য দুঃখজনক। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে। 

    উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনারসহ বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, রায়সাহেব বাড়ী এষ্টেটের এজেন্ট ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের সদস্য বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। 

    এর আগে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ফিটা কেটে শ্রীশ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন করেন। ভারত সরকারের ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এই কমিউনিটি হলের নির্মান করা হয়েছে। 

    অনুষ্ঠানে সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বলেন, বাংলাদেশে সম্প্রীতির বন্ধন ধরে রাখতে যা যা পদক্ষেপ প্রয়োজন তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। মহান মুক্তিযুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশের পাশের্^ ছিল তা কখনোই ভুলে যাবার নয়। যতই ষড়যন্ত্র করা হোক- ভারত-বাংলাদেশের যে রক্তের বন্ধন তা কখনোই বিচ্ছিন্ন হবে না।

    দুপুরে ভারতীয় হাইকমিশনার দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজিউ মন্দির, সাঁওতাল বিদ্রোহের তেভাগা চত্বরে সিধু-কানু ভাস্কর্য, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতাল ও বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার পরিদর্শন করেন। 

    এরপর খানসামা উপজেলার রামকলা এলাকায় ৭ কোটি টাকা ব্যায়ে বিবেকানন্দ বিদ্যানিকেতনের একটি ছাত্রাবাস ও কমিউনিটি ডাইনিংহল ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার। 

    ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ সিংহ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু।

     

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬