Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে বহিস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:০৩
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:০৩

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শেরপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে বহিস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:০৩
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১ ২৩:০৩

    শেরপুরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে বহিস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ

    এবার বগুড়ার শেরপুরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে। সেইসঙ্গে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি নেতা বড় ভাই পিয়ার উদ্দিনকে চেয়ারম্যান বানিয়েছেন তিনি। তাই ওই আ.লীগ নেতাকে দল থেকে বহিস্কার করার দাবি জানিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া একই দাবিতে দলটির জেলা ও কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের নিকট স্মারকলিপি দেন তারা।

    শুক্রবার (২৬নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হয়। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

    সম্প্রতি হয়ে যাওয়া এই উপজেলার নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ঘরোয়া বৈঠকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার গোপনে ধারণ করা বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও ও অডিও রেকর্ড শুক্রবার সকাল থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে। এনিয়ে শহরজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। এতে করে ক্ষোভে ফেটে পড়েন দলীয় নেতাকর্মীরা।

    একপর্যায়ে আ.লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা দুপুরের পর থেকেই শহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। এরপর সেখান থেকে ওই আ.লীগ নেতার নেতার বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে ও তাকে দল থেকে বহিস্কারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ করা হয়। প্রায় ঘন্ট্যাব্যাপি এই কর্মসূচি চলাকালে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

    এদিকে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়ার পনের মিনিটের ওই অডিও রেকর্ডে শোনা যায়, ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাম্যমাণ মাজার নিয়ে বাড়ি বাড়ি ঘুরলেও জনগণ ভোট দেবে না। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের মাথায় কোনো মাল বা বুদ্ধি নেই। এরচেয়ে বেশি বুদ্ধি-জ্ঞান আমার গোপানাঙ্গের মাথায় রয়েছে। এছাড়া আ.লীগের জেলা ও কেন্দ্রীয় নেতাদের নিয়েও বিভিন্ন কুটুক্তিপূর্ণ মন্তব্য করেন তিনি।

    প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটুক্তি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এটি মেনে নেওয়া যায় না। তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অবিলম্বে তাকে দল থেকে বহিস্কার করার জোর দাবি জানান তারা।

    উক্ত কর্মসূচিতে নেতৃত্বে দেওয়া আ.লীগ নেতা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, উপজেলা আ.লীগের এই নেতা খানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছেন। বিএনপি নেতা নিজের বড় ভাইকে জেতানোর জন্য নানা কৌশল বাস্তবায়ন করেছেন। যেমন দলীয় প্রার্থীর পরিবর্তে তার ভাইয়ের পক্ষে নির্বাচন না করায় আমাকে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে  রাতের আঁধারে অব্যাহতি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে এবং নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া বলেন, খানপুর ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজন এই মিছিল করেছে।

    এই কর্মসূচিতে আ.লীগের কোন নেতাকর্মী অংশ নেয়নি। এছাড়া দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করায় বহিস্কার ও অব্যাহতি পাওয়া নেতা খলিলুর রহমান এবং তার লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এরই অংশ হিসেবে আমার নামে মিথ্যা অডিও-ভিডিও তৈরী করে প্রচার-প্রচারণা করছেন। তিনি এই ধরণের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন এ প্রসঙ্গে বলেন, মিছিল শেষে  কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি করতে পারেনি। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। তাই তেমন কোনো যানজটের সৃষ্টি হয়নি বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬