Journalbd24.com

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫২

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সৈয়দপুরে নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৫:৫২

    সৈয়দপুরে নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের

    নীলফামারীর সৈয়দপুরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর গৃহবধূ লাভলী বেগমের (২৫) মরদেহ  উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিহত গৃহবধূর মামা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাঘাচোড়া দেউলপাড়া গ্রামের জমির উদ্দিন প্রামানিকের ছেলে মাহ্মুুদুল হাসান ওরফে বাবু (৩৫) বাদী হয়ে গত শুক্রবার (২৬ নভেম্বর)  সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেন।

    এ মামলায় নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর-শ্বাশুড়ী, ভাশুর-জাসহ সাতজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করা হয়েছে। এ মামলার আসামীরা হচ্ছে, নিহত গৃহবধূ লাভলীর স্বামী রেজাউল মন্ডল (৩০), শ্বাশুড়ী এছরা বেগম (৫০), শ্বশুর আফজাল আলী(৬০), জা মোছা. সুমি বেগম (৩০), ভাশুর মো. ইফসুফ আলী (৩৫) এবং প্রতিবেশি ভোলা মজিবরের ছেলে রবিউল ইসলাম (৪৬) ও পার্বতীপুরের বেলাইচন্ডী ইউনিয়নের উত্তর হরিরামপুর দেউলপাড়ার মো. আব্দুল মজিদের ছেলে সোহেল রানা (২৫)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ২/৩জন ব্যক্তিকেও আসামী করা হয়।

    মামলায় এজাহার নামীয়  সাত আসামীর মধ্যে নিহত গৃহবধূর স্বামী রেজাউল মন্ডল ও শ্বাশুড়ী এছরা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত উল্লিখিত দুই আসামীকে শনিবার (২৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়ার (নদীরপাড়া) আফজাল  আলীর ছেলে রেজাউল ইসলামের স্ত্রী লাভলী (২৫)। সে (লাভলী বেগম) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের দলবাড়ীপাড়া এলাকার তাজনগর বলামপুর গ্রামের মো. বাবলু হোসেনের মেয়ে। লাবিব (৬) এবং মোছা.  মোছা. মাওয়া (৪) নামের দুই সন্তানের জননী গৃহবধূর লাভলী বেগমের মরদেহ গত শুক্রবার সকালে স্বামীর বাড়ি উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পশ্চিমপাড়ার তাঁর বাড়ির পিছনের একটি বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।  আর এ ঘটনার চার দিন আগে থেকে অর্থাৎ গত ২৩ নভেম্বর থেকে গৃহবধূ  লাভলী বেগম  স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। তার নিখেঁাঁজের বিষয়ে গত ২৫ নভেম্বর সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। এছাড়াও তার সন্ধানে গোটা এলাকাজুড়ে মাইকিং করা হয়েছিল। বাঁশঝাড় থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রেজাউল মন্ডল (৩০)ও শ্বাশুড়ী এছরা বেগমকে (৫০) আটক করা হয়। পরে এ ঘটনায়  থানায় একটি মামলা দায়ের করা হলে ওই মামলায় তাদের এজাহার নামীয় আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

    এদিকে, নিহত গৃহবধূ লাভলীর মরদেহের ময়নাতদন্ত শেষে গত শুক্রবার তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান নিখোঁজ গৃহবধূ লাভলী নিখোঁজের চার দিন পর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক নিহত গৃহবধূ স্বামী ও শ্বাশুড়ীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারেও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।    

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬