Journalbd24.com

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সড়ক দুর্ঘটনা: বিএনপি সমর্থিত সাতজন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আহত ১৫
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৬:০৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৬:০৭

    আরো খবর

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    সড়ক দুর্ঘটনা: বিএনপি সমর্থিত সাতজন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আহত ১৫

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৬:০৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২১ ১৬:০৭

    সড়ক দুর্ঘটনা: বিএনপি সমর্থিত সাতজন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আহত ১৫

    ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে বগুড়ার শেরপুরে বাস-ট্রাক ও মাইক্রোবাসের মধ্যে ত্রি-মুখি সংঘর্ষে বিএনপি সমর্থিত সাতজন সাবেক উপজেলা চেয়ারম্যানসহ অন্তত পনেরজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    রবিবার দিনগত রাত সাড়ে এগারোটার দিকে পৌরশহরের হাজীপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক-বাস ও মাইক্রোবাস মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে উল্টে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের উভয়পাশে প্রায় তিনকিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অপসারণ করলে প্রায় দুই ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

    দুর্ঘটনায় আহতরা হলেন- বিএনপির দলীয় সমর্থিত বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলার সোনাতলা উপজেলার সাবেক চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, সারিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান হিরু, গাবতলী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সরকার বাদল, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক মো. সুজন মিয়া। এছাড়া দুর্ঘটনা কবলিত বাস-ট্রাকের চালক ও তাদের সহকারীরাও (হেলপার) আহত হয়েছেন। কিন্তু দুর্ঘটনার পরপরই তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।

    শেরপুর পৌরসভার মেয়র মেয়র আলহাজ¦ জানে আলম খোকা এই তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের নিয়ে আজ সোমবার ০৬ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডাকা হয়েছে। আর সেই সমাবেশে যোগ দিতে বগুড়া জেলার সাতজন সাবেক উপজেলা চেয়ারম্যানরা একটি মাইক্রোবাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন তাঁরা। খবর পেয়েই তিনিসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন এবং তাঁদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন বলে জানান তিনি।

    দুর্ঘটনায় আহত ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাস মহাসড়কের হাজীপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আরেকটি সবজি বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে সবজি বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে তিনিসহ মাইক্রোবাসে থাকা সবাই আহত হয়েছেন। তবে মাইক্রোবাস চালক সুজন মিয়ার মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

    হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রসঙ্গে বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম চালানো হয়। মহাসড়কের মধ্যে উল্টে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারণ করা হয়। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও আবারও যান চলাচল স্বাভাবিক হয়ে আসে বলে জানান তিনি।

     

    সর্বশেষ সংবাদ
    1. নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ
    2. আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
    3. নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
    4. পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    5. শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন
    6. ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়
    7. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পঞ্চগড়ে আজান প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

    শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন- এনামুল হক শাহীন

     ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    ঘোড়াঘাটে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে চাল টাকা বিতরণ করা হয়

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬